রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সরকারি বাসায় চুরির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সোমবার (০৩ নভেম্বর) বেলা ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার সরকারি কোয়ার্টারে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সহকারী কমিশনার (ভূমি) দাপ্তরিক কাজে বাইরে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই সুযোগে চোরেরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে আলমারি ও কক্ষ তছনছ করে কিছু সামগ্রী নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্থানীয়রা জানান, গোয়ালন্দ পৌর এলাকার গার্লস স্কুলের পাশেই একটি ভবনের দুইটা বাসায় গত কয়েকদিন আগেও চুরির ঘটনা ঘটেছে। গোয়ালন্দে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। এসিল্যান্ডের বাসায় চুরির ঘটনায় গোয়ালন্দ উপজেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,  “এখনও এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।”সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, ‘‘কলেজের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তখন বাসায় চোর ঢুকেছিল। তেমন কিছু নিতে পারেনি। সম্ভবত টাকা পয়সা বা অলঙ্কার- এগুলো খুঁজেছিল। এগুলো কোন কিছু না পেয়ে সবকিছু ভেঙে-চুরে এলোমেলো করে ফেলেছে।’’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে মাদকসহ সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক
ঠাকুরগাঁওয়ে মাদকসহ সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত সাড়ে ১১টায় তাকে সদর থানা Read more

ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

পবিত্র ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা Read more

বিমানবন্দর স্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত
বিমানবন্দর স্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

রাজধানীর ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে Read more

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Read more

কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আশুরিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার (২১) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) Read more

সিরাজগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সিরাজগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকা থেকে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন