নেপালের মাউন্ট ইয়ালুং রি-তে তুষারধসে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন বিদেশি পর্বতারোহী এবং ২ নেপালি গাইড। মঙ্গলবার (০৪ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা বলেন, ৪,৯০০ মিটার উঁচু বেস ক্যাম্পে আরও ৫ জন আহত হয়েছেন।বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা এবং পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে নেপালে আবহাওয়ার অবনতি হচ্ছে, পাহাড়ে তুষারঝড়ের খবরও পাওয়া গেছে।তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়। থাপা বলেছেন, মঙ্গলবার ভোরবেলা এই উদ্ধার অভিযান আবার শুরু করার চেষ্টা করা হবে।মাউন্ট ইয়ালুং রি ৫,৬০০ মিটার (১৮,৩৭০ ফুট) উচ্চতার একটি শৃঙ্গ। এটিকে নতুনদের জন্য একটি পর্বত হিসেবে বিবেচনা করা হয়, যাদের উচ্চ পর্বত আরোহণের পূর্ব অভিজ্ঞতা নেই। নেপালে বিশ্বের ১৪টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি রয়েছে, যার মধ্যে মাউন্ট এভারেস্টও আছে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে রহস্যজনক গলায় ফাঁস দেওয়া যুবকের মরদেহ উদ্ধার
বেনাপোলে রহস্যজনক গলায় ফাঁস দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এক অজ্ঞাত যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার Read more

আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

আজ সেপ্টেম্বরের তৃতীয় রবিবার, আজ স্ত্রীর প্রশংসা দিবস। আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস (Wife Appreciation Day)। Read more

আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার
আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার

বাজারে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার ওপরে। সবজির দাম চড়া থাকায় অস্বস্তি বেড়েছে Read more

মেঘনায় চাঁদাবাজের মুখোমুখি, গুলি ছুড়ে রক্ষা পেল নৌ পুলিশ
মেঘনায় চাঁদাবাজের মুখোমুখি, গুলি ছুড়ে রক্ষা পেল নৌ পুলিশ

কুমিল্লায় মেঘনা নদীতে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা তোলা অবস্থায় চাঁদাবাজদের মুখোমুখি হয় নৌ পুলিশের একটি দল। পরিস্থিতি ভয়াবহ হয়ে Read more

পাথরঘাটায় ইয়াবাসহ আটক দুই যুবক
পাথরঘাটায় ইয়াবাসহ আটক দুই যুবক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে তালতলা ব্রিজ সংলগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন