সুদানের উত্তর করদোফানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা।বেসামরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।ওই কর্মকর্তা সোমবার আল জাজিরাকে জানান, প্রাদেশিক রাজধানী আল-ওবেইদের পূর্বাঞ্চলীয় আল-লুয়াইব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।প্রাদেশিক সরকার জানায়, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত তাঁবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। একে বেসামরিক মানুষের ওপর আরএসএফের অপরাধের নতুন সংযোজন হিসেবে উল্লেখ করে সরকার জানায়, নারী, শিশু ও বয়োবৃদ্ধদের একটি বড় অংশও এই হামলায় প্রাণ হারিয়েছেন।এমন অবস্থায় আরএসএফকে অবিলম্বে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করতে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, আরএসএফ নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে অপরাধ করে চলেছে।আরএসএফ সম্প্রতি ঘোষণা করেছিল, তারা শিগগিরই আল-ওবেইদ শহরে হামলা চালাবে। একইসঙ্গে স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করতেও বলেছিল তারা।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ করদোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।এদিকে চলমান যুদ্ধে আরএসএফ সম্প্রতি উত্তর করদোফানের বারা শহর নিয়ন্ত্রণে নিয়েছে। তবে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে।এর আগে গত ২৬ অক্টোবর আরএসএফ উত্তর দারফুর প্রদেশের রাজধানী আল-ফাশের শহর দখল করে। পরে সেখানে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। ওই হামলার পর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের সংঘাত সুদানের ভৌগোলিক বিভাজনকে আরও পোক্ত করতে পারে।২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদান ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়ে। প্রাণঘাতী এই সংঘাতের অবসানে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও তা এখনো পর্যন্ত সফল হয়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় মামলা
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় মামলা

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার পাঁচদিন পর পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি ও জামায়াতের পক্ষ থেকে Read more

চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (১৩ Read more

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন দুর্ভোগের এক স্থায়ী ঠিকানা!
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন দুর্ভোগের এক স্থায়ী ঠিকানা!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন এখন নিজেই এক অসুস্থ প্রতিষ্ঠান। বছরের পর বছর ধরে চলা অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ, জনবল Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি চৌরাস্তার কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন