গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল-আকসা হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা পরীক্ষার জন্য। আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খুদারি জানিয়েছেন, “যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো অজানা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে ইসরায়েল।”মুক্তিপ্রাপ্তদের পরিবার আল-আকসা হাসপাতালের সামনে জড়ো হয়। কেউ কেউ স্বজনদের বুকে জড়িয়ে ধরেন, আবার কেউ নিখোঁজ পরিবারের সদস্যদের খোঁজে উদ্বেগ প্রকাশ করেন।মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি কারাগারে হাজারো ফিলিস্তিনি বিচার ছাড়াই আটক রয়েছেন, যা ‘ইচ্ছাকৃত আটক’ হিসেবে দেখা হচ্ছে।এর আগে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) মাধ্যমে ইসরায়েল থেকে আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে ফেরত আসা মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০-এ।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত ৭৮টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। শনাক্ত না হলে মরদেহগুলো দেইর আল-বালাহ এলাকার গণকবরে দাফন করা হবে।গাজার কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, ফেরত আসা অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন, বাঁধা হাত, চোখে কাপড় বাঁধা এবং বিকৃত মুখের প্রমাণ পাওয়া গেছে। অধিকাংশ মরদেহে কোনো পরিচয় ট্যাগ ছিল না।এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। রাফাহর উত্তরে ইসরায়েলি গোলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় নাসের মেডিকেল কমপ্লেক্সের এক কর্মকর্তা।ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে কারণ “হলুদ রেখা” নামে পরিচিত নিয়ন্ত্রিত এলাকায় কিছু ব্যক্তি প্রবেশ করেছিল। তবে এই হামলার স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।এছাড়াও গাজা সিটির পূর্বাঞ্চলে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন ইসরায়েলি গুলিতে। আল জাজিরার তারেক আবু আজজুম জানান, ইসরায়েল আংশিকভাবে দাঁড়িয়ে থাকা ভবনগুলিতে গ্রেনেড ফেলার জন্য কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে চলেছে, যা স্থানীয় কর্তৃপক্ষ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বর্ণনা করে।গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ১২৫ বার চুক্তি লঙ্ঘন করেছে, যা সংঘাতকে আবারও তীব্র করার আশঙ্কা তৈরি করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালথা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সালথা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০) কে Read more

১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার
১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার

বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। আজ বুধবার (৩০ জুলাই) এ বিষয়ে Read more

কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন
কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজারের দীর্ঘদিনের ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত সেই ইউটার্ন অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার বিকেল পাঁচটার Read more

ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ পরিচালনা ও পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৪ ডিসেম্বর) Read more

দরজা খুলেছে প্রবালদ্বীপের, জাহাজ ছাড়েনি কেউ
দরজা খুলেছে প্রবালদ্বীপের, জাহাজ ছাড়েনি কেউ

দীর্ঘ নয় মাসের অপেক্ষা শেষে অবশেষে খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। শনিবার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে পর্যটকদের প্রবেশের অনুমতি Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও দোষীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন