আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা কে কোন আসনে প্রার্থীতা করবেন, সে বিষয়ে তথ্য পাওয়া গেছে।ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা-৯ আসনে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,  কুমিল্লা-৪ আসনে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নোয়াখালী- ৬ আসনে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, ঢাকা-১৪ আসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও নরসিংদী-২ আসনে যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার প্রার্থীতা করবেন বলে জানা গেছে।সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের একটি হোটেলে বিভাগের ৪টি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিববের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।সাক্ষাতকার পরবর্তী সংবাদ সম্মেলনে সারজিস বলেন, ‘আগামী নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি থাকে, তাহলে ৩০০ আসনে আমরা শক্তিশালী প্রার্থী দিতে পারব।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আরোহীর নাম আকাশ হোসেন (২০)। এ ঘটনায় সোহান হোসেন (১৫) Read more

কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি
কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর Read more

বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত ১০২ জন!
বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত ১০২ জন!

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। সংক্রমণের মাত্রা এতটাই বেড়েছে যে, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত Read more

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় উৎপত্তি হওয়া একটি ভূমিকম্পের কম্পন শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদ Read more

তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি Read more

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?

“আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, এই স্লোগান নিয়েই গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ঘটনা পরম্পরায় যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন