জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনের বুকে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। গত শনিবার (১ নভেম্বর) দুপুরের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সোমবার (৩ নভেম্বর) সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে  জাতীয় প্রেসক্লাবে দেখা করেন আবদুস সালাম। এসময় মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরেন তিনি এবং দুঃখপ্রকাশ করেন।আব্দুস সালাম বলেন, আমি দুঃখপ্রকাশ করছি। ভিড়ের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে ভাবিনি। আমি ওনাকে খুব ভালোবাসি। উনি সিনিয়র লোক এরকম ঘটনা ঘটানো ঠিক হয়নি। যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত।এ সময় সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, এটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সালাম সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো। উনি বিএনপি নেতা, আমার পরিবারও বিএনপির পরিবার। অনেকে এ ঘটনাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে।ঘটনার পরপরই আবদুস সালাম ফোন করে দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানান মোদাব্বের হোসেন। তিনি বলেন, ‌উনার ফোনে আমিও খুব বিব্রত হয়েছি। আমি কিছু মনে করিনি। উনাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু এটা ভাইরাল হওয়ার কারণে আমরা পড়ে গেছি বিপদে। সালাম ভাই আমাদেরই লোক।জানা গেছে, ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে গাড়িতে উঠছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গেই ছিলেন আবদুস সালাম। সে সময় তার সামনে থাকা সাংবাদিক মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে ধাক্কা মেরে পাশে সরিয়ে দেন তিনি।পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অনেক গণমাধ্যমকর্মী। এটি ছড়িয়ে পড়লে অনেকেই সামালোচনা করেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে
দেশে পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন আইনে পরিবারের সদস্য ছাড়াও অন্য ঘনিষ্ঠজনদের নিঃস্বার্থভাবে কিডনিসহ বিভিন্ন Read more

তাপপ্রবাহ নিয়ে খুব বড় দুঃসংবাদ
তাপপ্রবাহ নিয়ে খুব বড় দুঃসংবাদ

দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। চৈত্রের কাঠফাটা উত্তাপে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তির মাত্রায় বাড়তি Read more

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রগতিশীল ছাত্র সংগঠন ইনকিলাব Read more

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী খুন
মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজার শহরের গির্জাপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়া খুন হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা Read more

ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা
ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার  শ্রীতেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিতাই চন্দ্র বর্মণ এবং তাহের Read more

আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা
আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা

জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন