অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। এনিয়ে ভারত ভাসছে উৎসবের আনন্দে। এরই মধ্যে আরও এক খুশির খবর দিলেন দলটির সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলকে বিয়ে করতে চলেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, আগামী ২০ নভেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্মৃতির বেড়ে ওঠা এবং ক্রিকেট জীবনের সূচনা যেই মহারাষ্ট্রের সাংলিরে সেখানেই এ অনুষ্ঠান হবে। ২০২৪ সালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে প্রথমবার নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন স্মৃতি ও পলাশ। ভারতের বিশ্বকাপ জয়ের পর পলাশ তার সোশ্যাল মিডিয়ায় স্মৃতির হাতে ট্রফি তোলা একটি ছবি শেয়ার করে লেখেন, ‘সবচেয়ে এগিয়ে আমরা ভারতবাসী।’ সেই পোস্টে ভক্তরা রসিকতা করে লিখেছেন  ‘লাকি গাই!’এক অনুষ্ঠানে পলাশ নিজেও বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খুব শিগগিরই সে ইন্দোরের বউ হয়ে আসবে… ব্যস, এতটাই বললাম।’ এরপর হাসির ছলে বলেন, ‘এটাই হবে আগামী দিনের হেডলাইন!পলাশ মুচ্ছল একজন জনপ্রিয় ভারতীয় গায়ক, গীতিকার ও সঙ্গীত পরিচালক। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’, ‘তেরা হিরো ইধার হ্যায়’। এছাড়াও ‘খুশ নুমা’, ‘ও খুদা’, ‘মুসাফির’ প্রভৃতি স্বাধীন সংগীতও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে’
‌‘ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সারাবিশ্বে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে Read more

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read more

সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত
সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত

সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরের চাপায় এক পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট—ভোলাগঞ্জ মহাসড়কের Read more

ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের Read more

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল হকি ফেডারেশ
অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল হকি ফেডারেশ

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে Read more

কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন