ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।আজ সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার আনসার জোরালো ভূমিকা পালন করবে জানিয়ে তিনি বলেন, ইসিকে সব ধরণের সহযোগিতা করা হবে। শুধু নির্বাচনী কার্যক্রমে নয়, নির্বাচনের প্রচারণামূলক কাজেও সহযোগিতা করবে আনসার বাহিনী। ভোটারদের করণীয় নিয়েও প্রচারণা চালাবে আনসার।ভোটের এবার চ্যালেঞ্জ আছে উল্লেখ করে তিনি বলেন, ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে আনসার বাহিনীকে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের বাছাই করে বাদ দেওয়া হবে। তাদেরকে নির্বাচনী দায়িত্ব দেয়া হবে না।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে। এ সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ সদস্য মোতায়েন করা হবে। গত এক বছরে ১ লাখ ৪৫ হজার নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।‘১ লাখ ৪৫ হাজার নতুন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে’, যোগ করেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান
চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাট। এই হাট ঘিরে প্রতিদিন চলে কোটি টাকার লেনদেন, আসা–যাওয়ায় ব্যস্ত থাকে হাজারো মানুষ ও Read more

সারাদেশে ব্লকেডের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সারাদেশে ব্লকেডের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা করে ফেরার পথে হামলার ঘটনায় সারাদেশে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বুধবার (১৬ Read more

আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার
আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী Read more

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের
সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সমন্বয়ক  হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।দুজনই নিজেদের ভেরিফায়েড ফেসবুকে Read more

সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই
সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই

সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন আর নেই। হৃদযন্ত্রের জটিলতায় তিনি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে (ইন্না লিল্লাহি ওয়া Read more

এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করলো ইরান
এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করলো ইরান

পাকিস্তানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। বুধবার দেশটির জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন