বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সবশেষ শনিবার (১ নভেম্বর) রাতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা স্বর্ণের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকায়। আজ সোমবার (৩ নভেম্বর) সমন্বিত ওই দামে স্বর্ণ বিক্রি হবে স্বর্ণ।  বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।    বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় (যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকা)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা), ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা) নির্ধারণ করা হয়েছে।  স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে বলে জানিয়েছে বাজুস। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বিএনপি নেতা আরেক নেতাকে হুমকি: ‘তোরে থাপড়ামু, কোপামু…’
এক বিএনপি নেতা আরেক নেতাকে হুমকি: ‘তোরে থাপড়ামু, কোপামু…’

‘শোন মন্ডল, আমি জাহাঙ্গীর ভাইয়ের রাজনীতি করি। তুই আজকে না হয় কাল বিপদে পড়বি, বুঝছোছ। পরে লাথি-ওষ্ঠা খাইয়া গ্রামে পালাবি। Read more

‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’
‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক Read more

খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ
খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের Read more

দ্রাবিড়কে ছাড়িয়ে রুট এখন টেস্টের ‘ক্যাচ কিং’
দ্রাবিড়কে ছাড়িয়ে রুট এখন টেস্টের ‘ক্যাচ কিং’

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ইংল্যান্ডের জো রুট। ব্যাট হাতে তিনি গড়েছেন অসংখ্য বিশ্বরেকর্ড। তবে শুধু ব্যাট নয়, ফিল্ডিংয়েও গড়েছেন Read more

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন