বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছন থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পৌর যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, “ওই স্থানে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু যুবক মাদক সেবন ও বিক্রয়ে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। যদিও তার কাছ থেকে সরাসরি ইয়াবা পাওয়া যায়নি, তবে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।”এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানকালে টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছন থেকে গোলাম মাহতাব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআই জুয়েল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার সকালে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।”এ ঘটনায় গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, “আমি শুনেছি, মাদক সেবনকালে গোলাম মাহতাবকে আটক করেছে পুলিশ। দল মাদক সেবন, বিক্রি বা কোনো ধরনের ঘটনাকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ
ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ

ময়মনসিংহের ফুলপুরে টিকটকের ভিডিওর আসক্তিতে প্রাণ গেল সৌরভ ক্ষত্রিয় (৬) নামের স্কুল ছাত্রের। শুক্রবার (৪ এপ্রিল)রাতে সৌরভ মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারে Read more

ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক
ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধকেটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মোল্যা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে Read more

দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী

টালিউডে মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতার মুখ দেখছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটি দর্শকমহলে Read more

জেট ফুয়েলের দাম বাড়ল
জেট ফুয়েলের দাম বাড়ল

দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।নতুন Read more

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী আটক, টাকা উদ্ধার
প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী আটক, টাকা উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার Read more

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি
পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন