আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির দেওয়া উপহারের প্রতীকী ‘নৌকা’ সরকারি তোষাখানায় জমা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।রবিবার (০২ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রেরণ করা হয়। মন্ত্রী পরিষদ সচিবের দপ্তর থেকে এজন্য প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয়েছে।আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।’এর আগে, উপহারের নৌকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে দিনভর এটা নিয়ে আলোচনা চলে। এ ব্যাপারে জনমত জানতে চেয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।রবিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘গত (০১ নভেম্বর) সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই।এখন আমি ১. এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতাপ্রসূত হবে; ২. সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; ৩. শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা ৪. নিজে রেখে দিতে পারি।পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবো।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ
ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

ভোলায় সিজারের পর ভুল চিকিৎসায় লামিয়া বেগম (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের স্বজনরা ক্লিনিকটি Read more

ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি
ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি

সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না— এমন Read more

আবারও কমেছে স্বর্ণের দাম
আবারও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের Read more

ওএমএসের আওতায় নির্ধারিত দামে ১ সেপ্টেম্বর থেকে আটা বিক্রি শুরু
ওএমএসের আওতায় নির্ধারিত দামে ১ সেপ্টেম্বর থেকে আটা বিক্রি শুরু

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় আটা বিক্রি শুরু হবে। উপজেলা পর্যায়ে প্রতিদিন (কর্মদিবসে) Read more

সামাজিক মাধ্যমে ‘পাকিস্তানপন্থি’ পোস্টের অভিযোগে ভারতে গ্রেফতার শতাধিক মানুষ
সামাজিক মাধ্যমে ‘পাকিস্তানপন্থি’ পোস্টের অভিযোগে ভারতে গ্রেফতার শতাধিক মানুষ

ভারত আর পাকিস্তানের মধ্যে চূড়ান্ত সংঘাতের আবহাওয়ায় 'ভারত-বিরোধী' এবং 'পাকিস্তানের সমর্থনে' পোস্ট করায় অনেক রাজ্যেই গ্রেফতারি চলছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন