জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘স্বৈরাচারের প্রধান চুপ্পুর কাছ থেকে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হলে এটা হবে আন্দোলনের কফিনে শেষ পেরেক ঠোকার মত। তাই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় গণভোটের আদেশ জারি করতে হবে ড. ইউনুসকে।’রোববার (২ নভেম্বর) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির বরিশাল জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন, ‘নির্বাচনের আগে বাকি যে কাজ গুলো রয়েছে, যদি সেগুলো হয়ে যায়; তাহলে আমরাই নির্বাচন কার্যক্রমকে সহযোগীতা করবো। নির্বাচন কমিশন যেভাবে প্রচারণা চালাচ্ছে এবং যে পরিবেশ তৈরি হচ্ছে, তাতে ভোটে অংশগ্রহন ভালোই থাকবে।’হাসনাত বলেন, ‘আমরা যেনো একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহনযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি, তার জন্য বড় দায়িত্ব রয়েছে রাজনৈতিক দলগুলোর।’এনসিপির বিষয়ে তিনি বলেন, তিনশো আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য তারা কাজ করে যাচ্ছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাপলা প্রতীকের বিষয়ে হাসনাত বলেন, ‘শাপলা প্রতীক কেনো দিবেনা তার ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। যার ফলে এই নির্বাচন কমিশন নিয়ে সংশয় দেখা দিয়েছে, নির্বাচনে কোনো অনিয়ম হলে তার ব্যাখ্যা দিবে কিনা।’আ.লীগের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে আসতে পারবে না।’বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, দক্ষিনাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক প্রমূখ।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৯ জুলাই: নামাজের সময়সূচি
২৯ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স
আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স

আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটিতে তিনদিনের এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক Read more

শহিদ হাদির জানাজায় জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে
শহিদ হাদির জানাজায় জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের Read more

রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক
রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আগামী রোববার (২১ ডিসেম্বর) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান Read more

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন কিশোরগঞ্জের নাজমুল
৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন কিশোরগঞ্জের নাজমুল

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলীতে পানির সঙ্গে বেড়ে ওঠা যুবক ছোটবেলার লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। দীর্ঘ ৩৭ বছর পর বিশ্বখ্যাত Read more

ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে

ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি'অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন