বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে উপজেলার শতশত বিঘার জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে। এতে আমনে ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা। এর মধ্যে বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। টানা বৃষ্টিতে এমন অপ্রত্যাশিত ক্ষতি হওয়ায় প্রান্তিক কৃষকরা চরম হতাশায় ভুগছেন।রবিবার (০২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের নিচু জমিতে আমন ধানের গাছগুলো হেলে পড়েছে। এর মধ্যে আধা পাকা আমন ধানগাছও রয়েছে। এছাড়া যেসব গাছে এখনও ধান আসেনি সেগুলো কেটে গরু-ছাগলের খাবার হিসেবে ব্যবহার করেন অনেকে।উপজেলা কুরুষাফেরুষা এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ রায়, আমিনুল ইসলাম ও আবদার আলী বলেন, ঝড়ো হাওয়ার কারণে আমাদের প্রত্যেকের এক থেকে দেড় বিঘার জমির ধান হেলে পড়েছে। শুধু আমাদের নয় ওই এলাকার অনেক কৃষকের কাঁচা ধান হেলে পড়েছে। এ নিয়ে ওই এলাকার কৃষকেরা বেশ চিন্তিত হয়ে পড়েন।উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, এ বছর উপজেলায় কৃষকরা ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমনের চাষাবাদ করেছে। এর মধ্যে ৫ হেক্টর জমিতে আমন ধান ঝড়ো হাওয়ায হেলে পড়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে হেলে পড়া ধানের গাছগুলো তুলে আঁটি বেঁধে দেয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, 'দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর Read more

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় Read more

শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ংকর চিত্র আল জাজিরার অনুসন্ধানে
শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ংকর চিত্র আল জাজিরার অনুসন্ধানে

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (২৩ জুলাই) ‘জুলাইয়ে হাসিনার ৩৬ দিন (Hasina 36 Days in July)’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদনের Read more

স্পেন না ফ্রান্স, কে খেলবে ফাইনাল?
স্পেন না ফ্রান্স, কে খেলবে ফাইনাল?

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে জায়ান্ট ফ্রান্স। ম্যাচটি শুরু হবে রাত ১টায়, জার্মানির Read more

ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী
ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুরতে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে সহপাঠী। এতে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে চলে যায়। Read more

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন