চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী এতে অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত। যৌথভাবে সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিপলু এবং পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন।র‍্যালি পূর্বে এক সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, ‘যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। এই সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রভাগে রয়েছে। যুবসমাজকে দমিয়ে রাখা যাবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব।’এনাম আরও বলেন, ‘জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ, স্বাধীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। আজ যখন আমরা যুবদলের ৪৭ বছরের পথচলা উদযাপন করছি, তখন মনে রাখবেন—এই সংগ্রাম শেষ হয়নি। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, দমন-পীড়নের মুখে আমাদের যুবশক্তি অটুট। আমরা ২৪-এর আন্দোলনের শহীদদের রক্তের অধিকার রক্ষা করব এবং জাতীয়তাবাদী আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যাব। পটিয়ার এই মাটি থেকে শুরু করে সারা দেশে আমাদের সংগ্রাম ছড়িয়ে পড়বে। যুবকরা, তোমরাই এই দেশের ভবিষ্যৎ উঠে দাঁড়াও, লড়াই করো।’প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান বলেন, ‘যুবদল গণতন্ত্রের রক্ষাকবচ। আজকের তরুণদের দায়িত্ব দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। পটিয়ার যুবদল ঐক্যবদ্ধ আছে, এই ঐক্যই হবে আন্দোলনের শক্তি। রাজপথে থেকে আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনব।’এসব কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন, কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, আবু সালেহ, সাইফুদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, হামিদুর রহমান পিয়ারু, সোহেল, সিরাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সিকদার সুমন, সেকান্দর হোসেন নয়ন, সাইফুর রহমান, আব্দুল করিম, কাজী মো. আরিফ, আরিফুল রহমান তারেক, শহীদুল আনোয়ার লিটন, ইমরানুল হক বাহাদুর, গাজী দুলাল, এরশাদ, জিয়াউর রহমান, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু, যুবনেতা এস এম রেজা রিপন প্রমুখ। সমাবেশ শেষে র‍্যালিটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক হয়ে পটিয়া বাস স্টেশনে গিয়ে শেষ হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ Read more

একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প
একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প

হতে পারে এটাই জীবনের শেষ ঈদ, শেষ দিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। আশেপাশের বেশিরভাগ রোগীই এরই Read more

চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন
চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন Read more

গাজায় ফের ইসরায়েলের হামলা, হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি
গাজায় ফের ইসরায়েলের হামলা, হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি

ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ Read more

সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫
সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত Read more

উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন