চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন সিলেট থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল আমিন(৫৫) পটিয়া উপজেলার এয়াকুবদন্ডী এলাকার আবদুস সালামের পুত্র।শনিবার (০১ নভেম্বর) অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এসআই(নিঃ)শফিক উল্লাহ, এএসআই(নিঃ)মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে সিলেট বিমান বন্দর হতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, ১টি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্ট সহ সর্বমোট ৩২ টি মামলা ওয়ারেন্ট মুলতুবী রয়েছে। এছাড়াও সিএমপির কোতোয়ালি থানায় ১৯ টি সিআর ও ৬টি সাজা ওয়ারেন্ট মুলতবি রয়েছে। আসামীর বিরুদ্ধে আরো বিভিন্ন থানায় ওয়ারেন্ট মুলতবী থাকার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে অনুসন্ধান চলমান।এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) নুরুজ্জামান জানান, বহুল আলোচিত ৫৭টি মামলার আসামী নুরুল আমিনকে সিলেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে ৬টি বোমা ছোড়ে ইসরাইল
ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে ৬টি বোমা ছোড়ে ইসরাইল

টানা ১২ দিনের তীব্র যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার টার্গেটে করেছিলো ইসরায়েল। সংঘাতকালে Read more

দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা
দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে দুবাই থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ Read more

ওয়াইফাই কলিং সেবা চালু করেছে গ্রামীণফোন
ওয়াইফাই কলিং সেবা চালু করেছে গ্রামীণফোন

ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথমবারের মতো ওয়াইফাই কলিং সেবা চালু করেছে শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। Read more

ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১
ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মহেশপুর বিজিবি জব্দ Read more

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত
সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত

পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে Read more

কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আসন্ন দুবাই এয়ার শোতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।  মিডল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন