রংপুরের তারাগঞ্জ উপজেলায় কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) ওই ঘটনায় সকালে মোঃ সালেকুজ্জামান (৪২) নামের ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের আব্দুল জব্বারের সঙ্গে সালেকুজ্জামানের ভাইদের জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল। শুক্রবার ফজরের নামাজের পর সালেকুজ্জামানের ভাই আব্দুল সালেক পারিবারিক কবরস্থানে দাদীর কবর জিয়ারত করতে যান। এ সময় তিনি দেখতে পান কবরের মাটি তুলে নেওয়া হয়েছে। পরে এ বিষয় নিয়ে আব্দুল জব্বারের ছেলে বাবু মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবু মিয়া তার ভাই লেবু মিয়া, দুলাল মিয়া ও চান মিয়া মিলে সালেককে সারধর করেন। খবর পেয়ে ছুটে যান আব্দুল সালেকের ভাই সালেকুজ্জামান ও মাহবুবুর রহমান। তারাও হামলার শিকার হন। এ সময় সালেকুজ্জামানের মাথায় খুন্তি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে শনিবার চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার সময় তার মৃত্যু হয়।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, এ ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরার জন্য তৎপরতা চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে গাড়িচাপায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার Read more

ভার্জিনিয়ার প্রেমে বুঁদ ভিনিসিয়াস জুনিয়র
ভার্জিনিয়ার প্রেমে বুঁদ ভিনিসিয়াস জুনিয়র

চলতি মাসের শুরুতে ব্রাজিলিয়ান-আমেরিকান টিভি উপস্থাপক, উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া সাংবাদিক লিও দিয়াসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ভিনিসিয়াসের সঙ্গে তার সম্পর্ক Read more

৭ হাজারের বেশি নেতাকর্মী পদচ্যুত-বহিষ্কৃত হয়েছে: তারেক রহমান
৭ হাজারের বেশি নেতাকর্মী পদচ্যুত-বহিষ্কৃত হয়েছে: তারেক রহমান

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি 'স্বচ্ছতা ও জবাবদিহিতা' নিশ্চিতের লক্ষ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে দল থেকে ৭ হাজারের বেশি নেতাকর্মীকে Read more

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চাই, অধীনতা নয়: মেক্সিকোর প্রেসিডেন্ট
আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চাই, অধীনতা নয়: মেক্সিকোর প্রেসিডেন্ট

মাদক বাণিজ্য ও অবৈধ অভিভাসন রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী মেক্সিকো, কিন্তু কোনোভাবেই অধীনতা স্বীকার করবে না দেশটি। Read more

চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস
চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় Read more

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন