যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে সামরিক হামলার কথা বিবেচনা করছেন না। যা এই মাসের শুরুর দিকে তার নিজের মন্তব্যের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক।বর্তমানে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনেজুয়েলার দিকে রয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি কি ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা করছেন? জবাবে ট্রাম্প জানান, না।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই বক্তব্য দিয়েছেন। তিনি মায়ামি হেরাল্ড-এর একটি প্রতিবেদনের জবাবে বলেন, যারা দাবি করছে তারা ‘পরিস্থিতি সম্পর্কে জানে’, তারা আসলে আপনাদের মিথ্যা খবর লিখতে প্ররোচিত করেছে।তবে ট্রাম্পের এই সংক্ষিপ্ত জবাব তার সাম্প্রতিক কিছু বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে অন্তত দু’বার তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধ ছাড়াই ব্যবস্থা নিতে পারে।গত সপ্তাহে তিনি বলেছিলেন, আমরা হয়তো যুদ্ধ ঘোষণা চাইব না। যারা আমাদের দেশে মাদক আনছে, আমরা তাদের মেরে ফেলবো। ঠিক আছে? আমরা তাদের মেরে ফেলবো।তিনি আরও বলেন, এখন মাদক স্থলপথে আসছে, এবার স্থলপথই পরবর্তী লক্ষ্য।এদিকে সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে একাধিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে অন্তত ৬২ জন নিহত এবং ১৪টি নৌকা ও একটি আধা-ডুবো জাহাজ ধ্বংস হয়েছে।ট্রাম্প প্রশাসনের দাবি, এসব হামলা মাদক পাচারবিরোধী অভিযানের অংশ, যদিও এখন পর্যন্ত তারা এই দাবি প্রমাণে কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফোলকার তুর্ক শুক্রবার জানান, এই হামলা এবং এতে ক্রমবর্ধমান মানবিক ক্ষয়ক্ষতি অগ্রহণযোগ্য।সূত্র: আল-জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১
চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা Read more

আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনতা মুনছুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) Read more

পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস
পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ Read more

তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ
তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ

অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা ও এস্টেট Read more

নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পুলিশ কনস্টেবল লিটন মিয়ার বিভিন্ন অপকর্ম, তকবীর বাণিজ্য ও জুলুম-অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে Read more

সাকিলকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে সহযোদ্ধারা
সাকিলকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে সহযোদ্ধারা

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের ১০ দিন পর নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের কৃতী সন্তান পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন