নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের শেষ পর্যায়ে ডেমোক্রেটিক প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। তিনটি পৃথক জরিপে মামদানিকে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়।যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, দুজনের বিরুদ্ধে প্রতিযোগিতা বেড়েছে। মামদানি কুমোর চেয়ে মাত্র ১০ শতাংশ এগিয়ে। মামদানির সমর্থন ৪৩ শতাংশ আর কুমোর ৩৩ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থন ১৪ শতাংশ। কয়েক সপ্তাহ আগের জরিপে মামদানির সমর্থন ছিল ৪৬ শতাংশ, কুমোর ৩৩ শতাংশ। তবে মেয়র এরিক অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কুমোর অবস্থান কিছুটা শক্ত হয়েছে।কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মেরি স্নো বলেন, জোহরান মামদানি বর্তমানে অ্যান্ড্রু কুমোর চেয়ে ১০ শতাংশ এগিয়ে আছেন, কার্টিস স্লিওয়ার অনেক পিছিয়ে। তবে এখনো একটি অনিশ্চয়তা রয়ে গেছে। সম্ভাব্য ভোটারদের মধ্যে যারা এখনো সিদ্ধান্ত নেননি, তাদের হার কুমোর ক্ষেত্রে কিছুটা বেড়েছে, যা শেষ মুহূর্তে ফল পরিবর্তনের সুযোগ তৈরি করছে।তবে এমারসন কলেজ, পিক্স ১১ ও দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে, মামদানি স্বতন্ত্র প্রার্থী কুমোর চেয়ে অনেক বেশি ব্যবধানে এগিয়ে আছেন। তাদের মধ্যকার ব্যবধান ২৫ শতাংশ। এই জরিপে মামদানি পেয়েছেন ৫০ শতাংশ সমর্থন, কুমো ২৫ শতাংশ।ওই জরিপ অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ২১ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন, যা মামদানিবিরোধী ভোটকে কুমো ও স্লিওয়ার মধ্যে ভাগ করে দিয়েছে। স্লিওয়ার সমর্থন অন্য জরিপগুলোর তুলনায় বেশি। গত মাসে এমারসন কলেজের আগের জরিপের তুলনায় মামদানির সমর্থন ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে মামদানির সমর্থন ৫০ শতাংশ। অন্যদিকে কুমোর সমর্থন ৩ শতাংশ কমে ২৫ শতাংশে নেমেছে। স্লিওয়ার সমর্থন দ্বিগুণ বেড়ে ১০ থেকে ২১ শতাংশ হয়েছে।তরুণদের মধ্যে জনপ্রিয় মামদানিমারিস্ট জরিপে দেখা গেছে, ৪৫ বছরের নিচের তরুণ ভোটারদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা। এই গোষ্ঠীতে তার সমর্থন ৬৪ শতাংশ, যেখানে কুমোর পক্ষে মাত্র ২১ শতাংশ। তবে ৪৫ বছরের ঊর্ধ্ব ভোটারদের মধ্যে প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি। কুমোর সমর্থন ৩৯ শতাংশ এবং মামদানি ৩৮ শতাংশ সমর্থন পেয়েছেন। উদারপন্থি ভোটারদের মধ্যে মামদানি বড় ব্যবধানে এগিয়ে থাকলেও মধ্যপন্থি ভোটারদের মধ্যে কুমো সামান্য এগিয়ে। অন্য দিকে রক্ষণশীল ভোটারদের ৪৫ শতাংশ সমর্থন পেয়েছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার যা মামদানি ও কুমোর চেয়েও বেশি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় পাউবোর সংস্কারের একমাসেই ধ্বসে গেল সড়ক
লোহাগাড়ায় পাউবোর সংস্কারের একমাসেই ধ্বসে গেল সড়ক

চট্টগ্রামের লোহাগাড়ায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কারের এক মাসের মধ্যেই ধ্বসে গেছে ডলু নদীর তীরবর্তী ১৩০ ফুট সড়ক। ফলে চলাচলের Read more

পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি
পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি

ময়মনসিংহে পরকীয়ার জেরে সহকর্মী পুলিশ সদস্যকে হত্যার মামলায় বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীর ফাঁসির আদেশ দিয়েছেন Read more

ইসরায়েলে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের
ইসরায়েলে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উত্তাপ ছড়াল ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, Read more

সারা দেশে গ্রেপ্তার ১৭৮৭ জন
সারা দেশে গ্রেপ্তার ১৭৮৭ জন

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে পুলিশ Read more

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাওঃ সুলতান আহমেদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা
হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা

নোয়াখালীর হাতিয়ায় ১৭ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘সমুদ্র বিলাস’ নামের একটি স্পিড বোটের তেল শেষ হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন