বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকার রুইফ পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুইফ পাড়া এলাকায় নিজ জুমের বাগানে কলারছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে। আহত জুমচাষী কাইং প্রে ম্রো (৩৪) রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুইফ পাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রো’র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের পাহাড়ি জুমে কলারছড়ি কাটার সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটি ভাল্লুক বের হয়ে এসে কাইং প্রে ম্রো’র ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিজ জুমে কলার বাগানে কলারছড়ি সংগ্রহের কাজ করার সময় ভাল্লুকের আক্রমণে কাইং প্রে ম্রো আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা, ওই স্থানে ভাল্লুকের বাচ্চা থাকতে পারে। আহত ব্যক্তির চোখ ও মুখে গুরুতর আঘাত লেগেছে।’ বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী জানান, চিম্বুক এলাকা থেকে ভাল্লুকের আক্রমণের শিকার একজন জুমচাষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে আঘাত বেশ গুরুতর হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ
বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ

আজ ৩১ অক্টোবর। বিশ্ব মিতব্যয়িতা দিবস। সারা বিশ্বে প্রতি বছরের মতো এবারও হচ্ছে বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস Read more

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর Read more

ইসরায়েলের হামলায় গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত
ইসরায়েলের হামলায় গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত

হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা, যে বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন Read more

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।রোববার (১৩ জুলাই) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে Read more

1Win Türkiye Giriş – 1win Casino ve Spor Bahisleri – Resmi Site
1Win Türkiye Giriş – 1win Casino ve Spor Bahisleri – Resmi Site

1Win Türkiye Giriş - 1win Casino ve Spor Bahisleri - Resmi Site ▶️ PLAY Содержимое 1Win Türkiye'de Kaydolma Adımları1Win Casino Read more

যমুনা সেতুতে এক দিনে ৪৬ হাজার যানবাহন পারাপার; টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা
যমুনা সেতুতে এক দিনে ৪৬ হাজার যানবাহন পারাপার; টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হওয়ায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন