অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ। প্রতিদিন শত শত নিউজ হয়! সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যে আপনি কনফিউজড হয়ে যাবেন, নিউজটা সত্য কি মিথ্যা! আমরা সত্য চাই, এই সত্য যদি আমার বিরুদ্ধে যায়, আমাকে হিউমিলেট করে, তাও সত্যটা আসুক, আমরা চাই। এই সত্যকে যে মিথ্যা করে নিউজ দিবেন, তার মুখোশ উন্মোচন করা উচিত।এই মিথ্যা নিউজের কারণে সমাজে অনাচার বেশি তৈরি হয়। বর্তমানে অনেক বেশি ফ্যাক্ট চেকার দরকার আমাদের। আপনারা প্রয়োজনে ঢাকা থেকে ট্রেইনার আনেন। অনেকে আছেন আপনাদের মধ্যে ট্রেনিং নিতে উন্মুখ হয়ে আছেন। আমি চাই, এই কাজটা সবখানে ছড়িয়ে পড়ুক।শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১ যুগে পদার্পণ উপলক্ষে বার্ষিক প্রকাশনা ‘ফাউন্টেনপেন’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্যকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা বলেন।প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা দেখেছি, নোয়াখালীতে যখন জুলাই আন্দোলন হল, নোবিপ্রবির সাংবাদিকরা মাইজদী তথা সদরে যে আন্দোলন হয়েছে, তারাই সব বাধা অতিক্রম করে এই নিউজগুলো করেছেন। তাদের কথা আমরা সারাজীবন মনে রাখব। নোয়াখালীতে ২৫ জন শহীদ হয়েছেন, নোয়াখালীর আত্মত্যাগের কথা বাংলাদেশে সারাজীবন মনে রাখবে।তিনি আরও বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হল, সে আন্দোলনের ফসল হচ্ছে অন্তবর্তীকালীন সরকার। অন্তবর্তীকালীন সরকার চাই, বাংলাদেশের যে কেউ যে প্রান্তে থাকুক, সে একজন ক্যাম্পাস সাংবাদিক হোক বা বড় সাংবাদিক, তারা যেন কোন ধরণের বড় বাধা ছাড়া সাংবাদিকতা করতে পারে। আমরা একটা বড় বিষয় দেখছি যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেইক নিউজ আসে। এ ফেইক নিউজকে প্রতিরোধ করা যে কোন সরকার বা দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এই জায়গাটা আমাদের সবাই মিলে কাজ করতে হবে। এই কাজে সাহায্য করতে পারে আপনাদের মত সাংবাদিক ক্লাব।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা এ এফ এম আরিফুর রহমান।এর আগে নোবিপ্রবি সাংবাদিক সমিতির ১ যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে আলোচনা সভায় অংশ নেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন ক্যাম্পাস সাংবাদিককে বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল্লাহ তাআলার তরফ থেকে সেরা উপহার কন্যাসন্তান
আল্লাহ তাআলার তরফ থেকে সেরা উপহার কন্যাসন্তান

আল্লাহপাকের তরফ থেকে শ্রেষ্ঠ উপহার হলো কন্যাসন্তান । তারা মা-বাবার জন্য জান্নাতের দাওয়াতনামা নিয়ে দুনিয়ায় আসে।তাইতো পবিত্র কোরআনে কন্যাসন্তানের সংবাদকে Read more

শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি যেন থামছেই না!
শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি যেন থামছেই না!

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়া, লাগেজ ভাঙা এবং লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগাসহ নানা ধরনের Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ Read more

‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’
‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে Read more

আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)
আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)

অ্যাশেজের শেষ টেস্ট শুরু আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। আইএল টি-টোয়েন্টি ফাইনালে সাকিবের এমিরেটসের প্রতিপক্ষ ভাইপার্স। আছে প্রিমিয়ার লিগ ও Read more

দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের
দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন