কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু। বুক ভরা হাহাকার নিয়ে বলছেন, ‘আমার ছোট ছোট দুই মেয়ে, একজনের বয়স মাত্র তিন, আরেকজনের দুই। এখন আমি কোথায় যাব? কিভাবে বড় করব ওদের? কী খাওয়াব ওদের? আজকে তো আমার চিরো ভরসাটাই নেই, চলে গেছে ওপারে।’রাজশাহীর বাঘা উপজেলার খানপুর বাজারে এভাবেই হাহাকার করে কেঁদে উঠলেন ‘কাকন বাহিনীর’ হামলায় নিহত নাজমুলের স্ত্রী শারমিন বেগম। গত সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের ‘নীচ খানপুর’ এলাকায় প্রায় দুই বিঘা জমি নিয়ে ‘কাকন বাহিনী’ ও বাঘার স্থানীয় মনতাজ মন্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে নাজমুল ও আমান নিহত এবং রাকিব হোসেন ও মুনতাজ মন্ডল গুরুতর আহত হয়েছেন।এই নিহত নাজমুল ও আমান হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উপজেলার খানপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় চাঁন মন্ডল, সাহাবুল হোসেন, নিহত নাজমুলের মা নারগিস আরা বেগম, আহত মুনতাজের মা আনজেরা বেগম, নিহত আমানের বোন মেহেরনিকা বেগম, নিহত নাজমুলের পিতা মিনহাজ মন্ডল, স্ত্রী শারমিন বেগম, স্থানীয় আবদুস সালাম, আমজাদ হোসেন, কৃষক ছেত্তাজ মন্ডলসহ অনেকে।নিহত আমানের বোন কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছোট ভাই তার দুপুরের খাবারের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যায় কিন্তু আমার ভাই খাবার খাওয়ার আগেই কাকন বাহীনির লোকজন আমার ভাইকে মেরে ফেলে। ওই কাকন বাহিনীর জন্য আমার ভাইয়ের আর ভাত খাওয়া হলো না।’এ বিষয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ জুন: নামাজের সময়সূচি
২১ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় Read more

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মাদকসেবন করেন ছেলে। সেই মাদক কেনার টাকার জন্য প্রায়শই মা ও স্ত্রীর ওপর চালান নির্যাতন। ভাঙচুর করেন Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকার ৩ হাজার ৮৬৩টি আসন এবং অপেক্ষমান Read more

ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ

ডা. জাহাঙ্গীর কবিরের নামে শত শত ভুয়া ফেসবুক আইডিসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে Read more

৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী
৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে ডাকাত দলের নেতা এমদাদুল হক (৪০) কে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জুন ) রাতে  গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন