এক টুকরো কেক শেষ পর্যন্ত ভাঙন ধরাল এক দম্পতির ২৫ বছরের দাম্পত্য জীবনে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত একটি পোস্ট উঠে এসেছে অনলাইন আলোচনামূলক প্ল্যাটফর্ম ‘রেডিট’-এর ‘AITAH’ নামের পাতায়। সেখানে ৪৬ বছর বয়সি এক নারী জানান, দীর্ঘদিন ধরেই তার ৪৮ বছর বয়সি স্বামীর সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ চলছিল।বিবাহবার্ষিকী উপলক্ষে সেই সম্পর্ক মেরামতের উদ্দেশ্যে স্বামী একটি সফরের আয়োজন করেন। কিন্তু তিনি এমন একটি হোটেল বেছে নেন, যেখানে যাওয়ার বিষয়ে তারা আগে থেকেই একমত হয়েছিলেন যে কখনো যাবেন না। তবুও স্ত্রী ইতিবাচক মনোভাব ধরে রাখার চেষ্টা করেন।নারীর ভাষ্য অনুযায়ী, হোটেলে পৌঁছানোর পর স্বামীর মেজাজ আরও খারাপ হতে থাকে। তিনি স্ত্রীকে রাতের খাবারের অর্ডার দিতে বলেন। স্ত্রী তিনটি খাবার বেছে নেন এবং শেষে দুজন মিলে খাওয়ার জন্য একটি চিজকেক অর্ডার করেন।   খাবারের পর স্ত্রী নিজের অংশের কেক ফ্রিজে রেখে দেন, কারণ তখন আর খেতে পারছিলেন না। স্বামী তার অংশ খেয়ে ফেলেন। পরদিন সকালে স্ত্রী দেখেন, ফ্রিজে রাখা নিজের কেকটিও নেই। জিজ্ঞেস করায় স্বামী প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনিই কেকটি খেয়েছেন।নারী জানান, এই ঘটনাটি আসলে তাদের সম্পর্কের বৃহত্তর সমস্যার প্রতিফলন। তার মতে, স্বামী সব সময়ই নিজের ইচ্ছামতো চলেছেন—শুধু কেক নয়, জীবনের প্রায় সব ক্ষেত্রে তিনিই তার অধিকার বা পছন্দ কেড়ে নিয়েছেন। স্ত্রী হিসেবে তিনি যেন শুধু গৃহকাজ আর স্বামীর চাহিদা পূরণের মাধ্যম হিসেবেই থেকে গিয়েছিলেন।   এই অভিজ্ঞতা শেয়ার করার পর পোস্টটি দ্রুত ভাইরাল হয়। হাজারো ব্যবহারকারী ওই নারীর সিদ্ধান্তের পক্ষে মত দিয়ে মন্তব্য করেছেন যে, সম্পর্কের মধ্যে সম্মান ও সমান অংশীদারিত্ব না থাকলে এমন বিচ্ছেদই স্বাভাবিক পরিণতি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি
আজ এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার Read more

ভবনের ৫ম তলা থেকে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু
ভবনের ৫ম তলা থেকে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় একটি প্রাইভেট হাসপাতালের ভবনের ৫ম তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে কবির মাতুব্বর (৭০) নামের অবসরপ্রাপ্ত এক বিডিআর Read more

ন্যাটো সম্মেলনে এরদোয়ান-ট্রাম্প বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
ন্যাটো সম্মেলনে এরদোয়ান-ট্রাম্প বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে

নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন।ন্যাটো শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট Read more

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুঁড়া ছিটালেন স্ত্রী
ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুঁড়া ছিটালেন স্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লির মাদানগীর এলাকার বাসিন্দা দীনেশ। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি। ঘুমন্ত স্বামীর শরীরে হঠাৎ করেই ফুটন্ত তেল ও Read more

‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’
‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন Read more

আজ আবারও শাহবাগ ব্লকেড
আজ আবারও শাহবাগ ব্লকেড

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন