‎চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রওশন সিকদার বাড়ি সংলগ্ন সড়ক নির্মাণকাজে  নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট, খোয়া ও ধুলোবালি ব্যবহার করে সড়ক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে।‎পৌরসভা সুত্রে জানা যায়, ফটিকছড়ি পৌরসভার ‘আন্ডা মার্কেট টু ভেল্লার দোকান সংযোগ সড়ক থেকে ধুরুং খালের পাড় পর্যন্ত’ প্রায় ৭ শ’ মিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৮ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ ট্রেডিং ।‎আক্ষেপ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও টেলিকম ব্যবসায়ী  ইবলুসহ কয়েকজন জানান, ‘সড়কে বালির পরিবর্তে মাটি, পুরোনো ও ভাঙা ইটের খোয়া এবং পোড়ামাটির ধুলোবালি দিয়ে কাজ করা হচ্ছে। আমরা বাধা দিয়েছিলাম, কোন কাজ হয়নি। তারা কিছু সামগ্রী সরালেও পরে আবার আগের মতোই কাজ চালিয়ে গেছে। কে শুনে কার কথা!’‎অভিযোগের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলিফ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ‘কিছু ইটের খোয়া মানসম্মত ছিল না, আমরা সেগুলো সরিয়ে নিয়েছি। তবে বালির পরিবর্তে মাটি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন। ’‎ফটিকছড়ি পৌরসভার সহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস জানান, ‘ঠিকাদারী প্রতিষ্ঠান কিছু নিম্নমানের খোয়া সড়কে  ব্যবহার করেছে। বিষয়টি নজরে আসার পর ঠিকাদারকে  নিম্নমানের খোয়া সরিয়ে নিতে বলেছি।’‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সরকারি টাকায় উন্নয়নকাজের ক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’‎এসএম‎

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ডিবি হারুনের ‘প্রকাশ্যে আসার’ বিষয়ে যা জানা গেল
এবার ডিবি হারুনের ‘প্রকাশ্যে আসার’ বিষয়ে যা জানা গেল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে দেশ ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) Read more

কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া Read more

শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে
শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে দিল্লির কয়েক বছর আগে Read more

কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় দুই শিশুর মৃত্যু
কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় অসিম (১২) ও ইয়াসিন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) Read more

আফগানিস্তানের পাহাড় থেকে নারীর বেশে পাকিস্তানে পালান বিন লাদেন
আফগানিস্তানের পাহাড় থেকে নারীর বেশে পাকিস্তানে পালান বিন লাদেন

২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে ধরতে আফগানিস্তানের তোরা বোরা পাহাড়ে অভিযান চালায় মার্কিন Read more

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) খ্যাতিমান এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন