আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো বাস্তবতা এখন নেই।রাজধানী আগারগাঁওয়ে বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভিপি নুর বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে সিইসির সঙ্গে দেখা করেছি। রোডম্যাপ ধরে কাজ ভালোই এগোচ্ছে জেনেছি। ইসিকে মেরুদণ্ড শক্ত রাখার পরামর্শ দিয়ে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, ইসিকে সিদ্ধান্ত নেওয়ার মেরুদণ্ড সোজা রাখতে হবে। নির্বাচনের সংলাপে ফ্যাসিবাদের দোষরদের রাখা যাবে না।নিজ দলের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে নুর বলেন, এই মুহূর্তে একটি উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আমরা সারা দেশে সংগঠন সম্প্রসারণে কাজ করছি। ৩০০ আসনে প্রার্থী বাছাই, তাদের পরিচিত করা ও গণসংযোগ জোরদারের কাজ চলছে। আপাতত কারও সঙ্গে জোট গঠনের বিষয়ে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে আলোচনা চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকায় মাহমুদা বেগম (৩০) নামের এক গৃহবধূর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ Read more

ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি
ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে এসি সংযোগ এবং বৈদ্যুতিক কাজের রক্ষনাবেক্ষণের জন্য ৩৫ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে Read more

মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু, সাপের কামড়ে আরও একজনের প্রাণহানি
মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু, সাপের কামড়ে আরও একজনের প্রাণহানি

নওগাঁয় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জেলার বদলগাছীতে পরীক্ষা শেষে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল (১৫) নামে Read more

উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন