ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এখন তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদেও নিয়োগ দেওয়া হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু
বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু

বান্দরবানে  লামা উপজেলায় পাহাড়ে নিজ বাগানে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) Read more

রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

মেহেরপুরে গাংনীতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ Read more

দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস
দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। Read more

উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ
উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে। আজ Read more

এক বছরে ইসরাইল ছেড়েছে ৭০ হাজার ইহুদি
এক বছরে ইসরাইল ছেড়েছে ৭০ হাজার ইহুদি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি জনগণের মাঝে ভীতিকর অকস্থা বিরাজ করছে।দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন