রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিডিএমএ ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) যোহর নামাজের আগ মুহূর্তে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর জামে মসজিদের উত্তর দিকের বাঁকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্যবোঝাই ট্রাক (খুলনা মেট্রো-ড-১১-০৩৮৮)টি আড়ানীর দিকে যাচ্ছিল এবং ইয়ামিনের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে বাঘার দিকে আসছিল। বাঁক ঘুরতে গিয়ে ট্রাকের পাশ কাটাতে গিয়ে ধাক্কা লাগে। এতে ইয়ামিন ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত ইয়ামিন বাঘা পৌরসভার মিলিকবাঘা (জিরো পয়েন্ট) এলাকার মৃত ইউসুফ বিন মুসার ছেলে। তিনি বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এবং যুবদল নেতা আলামিনের ভাতিজা। ইয়ামিন ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী।স্থানীয় তানভীর জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ইয়ামিনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম আছাদুজ্জামান বলেন, পণ্যবোঝাই ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়
ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে Read more

ভারতীয় নাম্বার থেকে হুমকি পেতেন হাদি! যা বললেন ফারুকী
ভারতীয় নাম্বার থেকে হুমকি পেতেন হাদি! যা বললেন ফারুকী

ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) রিকশায় যাওয়ার পথে থামিয়ে তাকে গুলি করে Read more

প্রতিবন্ধী হাতেম আলীর জীবনে আশার আলো জ্বালালেন ইউএনও
প্রতিবন্ধী হাতেম আলীর জীবনে আশার আলো জ্বালালেন ইউএনও

রাস্তার পাশে একটি জরাজীর্ণ খুপড়ি ঘর, এটিকে ঠিক ঘর বলা যায় না। পলিথিন ও চটের বস্তায় মোড়ানো চারপাশ, মাথার উপরে Read more

পূজার ছুটিতেও খোলা থাকবে জবির কেন্দ্রীয় গ্রন্থাগার
পূজার ছুটিতেও খোলা থাকবে জবির কেন্দ্রীয় গ্রন্থাগার

শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকবে।রবিবার (২৮ সেপ্টেম্বর) Read more

রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার
রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার কাফ্রিখার এলাকার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন