ফ্রান্সে হেফাজতে থাকা এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই ফরাসি পুলিশ সদস্যকে আটক এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার একজন প্রসিকিউটর ও পুলিশ প্রধান জানিয়েছেন।ববিগনি শহরের প্রসিকিউটর এরিক ম্যাথাইস বলেন, অভিযোগকারী নারী বলেছেন যে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে প্যারিসের উত্তরে ববিগনি নামক শহরে এই ঘটনা ঘটে। তিনি আরো জানান, নারীটিকে ‘মা-বাবার অবহেলার কাজ’-এর জন্য ববিগনির পাবলিক প্রসিকিউটরের অফিসে আনা হয়েছিল।মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, অভিযোগকারী নারীর বয়স ২৬ বছর, আর অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা—যারা বেশিদিন ধরে পুলিশে নেই’—তাদের বয়স যথাক্রমে ২৩ ও ৩৫ বছর।ম্যাথাইস বলেন, পুলিশ সদস্যরা বৃহস্পতিবার হেফাজতে রয়েছেন।প্যারিস পুলিশের প্রধান প্যাট্রিস ফাউরে এক্সে একটি পোস্টে বলেন, তিনি ওই দুই কর্মকর্তাকে ‘তাৎক্ষণিকভাবে বরখাস্ত’ করেছেন।মামলার সঙ্গে সংশ্লিষ্ট দ্বিতীয় একটি সূত্র, যিনিও নাম প্রকাশে অনিচ্ছুক, জানিয়েছেন, কর্মকর্তারা তাদের বর্ণনা উল্লেখ করে একটি প্রশাসনিক রিপোর্ট জমা দিয়েছেন।ফ্রান্সের অভ্যন্তরীণ পুলিশ তদন্ত পরিষেবা আইজিপিএন এই মামলাটি খতিয়ে দেখছে।সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সে বেশ কিছু হাই-প্রোফাইল ধর্ষণের ঘটনা ঘটেছে, যা সম্মতির বিষয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে, দেশটির পার্লামেন্ট বুধবার একটি বিল গ্রহণ করেছে, যেখানে ধর্ষণকে যেকোনো অসম্মতিসূচক যৌন কর্ম হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সমর্থকরা এই ভোটকে ‘ধর্ষণের সংস্কৃতি থেকে সম্মতির সংস্কৃতিতে’ উত্তরণের একটি পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। একইসঙ্গে ২ দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে।এটিকে উভয় Read more

নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার চায় নিহতদের পরিবার
নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার চায় নিহতদের পরিবার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। এদিন রংপুরের ২২ শহীদের পরিবার জোরালোভাবে দাবি জানান, আগামী Read more

ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ
ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি Read more

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (এপ্রিল) সকালে উপজেলার বোতলাগাড়ী Read more

সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির
সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির

জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন