নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির তালিকায় শাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয়, এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।এদিকে প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করায় সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শাপলা যদি দিতেই চান, তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী!’নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, “শাপলা কুঁড়ি প্রতীক দিয়ে কী বলতে চান যে— ‘বাচ্চারা, আপাতত শাপলা কুঁড়ি নিয়ে খেলো। বড় হলে বড় শাপলা পাবা। অথবা নতুন কুঁড়িদের অনেক কিছু যেহেতু এখনো ফোটেনি, সেহেতু ফুটন্ত জিনিস তাদের সঙ্গে যায় না।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ থাকবে: ইসি সচিব
নির্বাচনে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ থাকবে: ইসি সচিব

দেশে অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে বলে জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৯০ Read more

প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে
প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে

প্রত্যাহারের জন্য সরকারকে প্রায় ১৬ হাজার মামলার একটি তালিকা দিয়েছে বিএনপি। অন্যদিকে, জামায়াতে ইসলামী ১২শ’ এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা Read more

আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ
আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে সেই সফর নিয়ে কিছুদিন Read more

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।রবিবার (০২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের করঞ্জি Read more

সিরাজদিখানে সংঘর্ষের ঘটনায় মামলায় ৩৪২ আসামি, গ্রেপ্তার ৫
সিরাজদিখানে সংঘর্ষের ঘটনায় মামলায় ৩৪২ আসামি, গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৪২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন