কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)। স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূতকরনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, পাবলিক হেলথ নার্স নাজমুন নাহার, সাবেক সভানেত্রী বিডিএনএ কামরুন্নাহার, নার্সিং ইনস্টেকটর দীপন কুমার দত্তসহ আরও অনেকে।এ সময় বক্তারা বলেন, ‘৪৮ বছরের ঐতিহ্য, সেবা ও অগ্রগতির প্রতীক এই অধিদপ্তরকে বিলুপ্ত করার যে প্রচেষ্টা চলছে, তা নার্সিং পেশার স্বকীয়তা ও উন্নয়নের পরিপন্থী।’ স্বাধীনতার পর থেকে নার্সিং প্রশাসন দেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বলে তারা উল্লেখ করেন।নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সালে স্বতন্ত্র অধিদপ্তর গঠনের পরও এখনো নিয়োগবিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার পাথ ও জাতীয় নার্সিং কমিশন গঠন বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে নার্সদের পদোন্নতি, বেতন-বৈষম্য নিরসন ও গবেষণায় অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।বক্তারা আরও বলেন, ‘সরকারের উচিত হবে নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে যুগোপযোগী ও জনবান্ধবভাবে গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ নেওয়া। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর রক্ষা, জাতীয় নার্সিং কমিশন গঠন, যুগোপযোগী নিয়োগবিধি ও অর্গানোগ্রাম অনুমোদন, বেতন বৈষম্য নিরসন, ইনক্রিমেন্ট প্রদান, নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অপ্রশিক্ষিত ভুয়া নার্স নির্মূল।এসময় বক্তারা সতর্ক করে বলেন, ‘নার্সিং পেশার মর্যাদা ও অধিকার রক্ষায় এই জনস্বার্থবিরোধী উদ্যোগ অব্যাহত থাকলে সারাদেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ Read more

বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই: আমীর খসরু
বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই। বরং Read more

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির Read more

দিনাজপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আহত স্ত্রী ও শ্যালক
দিনাজপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আহত স্ত্রী ও শ্যালক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও শ্যালক। শুক্রবার (২৩ Read more

শরীয়তপুরকে ফরিদপুরে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে উত্তাল জনতা, সড়ক অবরোধ
শরীয়তপুরকে ফরিদপুরে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে উত্তাল জনতা, সড়ক অবরোধ

শরীয়তপুরকে ঢাকা বিভাগ থেকে আলাদা করে নতুন ফরিদপুর বিভাগে যুক্ত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে পুরো জেলা। এ Read more

খানসামায় বিদ্যালয়ের গাছের ডালপালা গোপনে বিক্রির অভিযোগ
খানসামায় বিদ্যালয়ের গাছের ডালপালা গোপনে বিক্রির অভিযোগ

দিনাজপুরের খানসামা উপজেলার শুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি বেগমের বিরুদ্ধে বিদ্যালয় চত্বরে থাকা গাছ ও গাছের ডালপালা কেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন