কক্সবাজার টেকনাফের সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৬ টার দিকে বাহারছড়া মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সাগরের কিনারায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে অবহিত করে। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত জেলের নাম মো. রুবেল (২২)। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত শীলখালী এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের পুত্র।এ বিষয়ে দুর্ঘটনায় কবলিত নৌকার মাঝি নোমান গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, বুধবার সকালে তিনিসহ তিনজন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ শিকার করতে গেলে হঠাৎ করে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে রুবেল পড়ে যায়। তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে আজ সকালের দিকে তার মৃতদেহটি সাগরের কিনারায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর দূর্জয় বিশ্বাস সময়ের কণ্ঠস্বরকে বলেন, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল সাগর কিনারা থেকে রুবেল নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে। তিনি বাহারছড়া শীলখালী এলাকার বাসিন্দা ছিলেন এবং বুধবার সাগরে মাছ শিকার করতে গিয়ে নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন। কোন অভিযোগ না থাকায় উদ্ধারকৃত মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।এসআর   

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবদল নেতা রাসেল নিখোঁজের ঘটনায় উত্তাল ঝিকরগাছা
যুবদল নেতা রাসেল নিখোঁজের ঘটনায় উত্তাল ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন নিখোঁজের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। গত ৩ দিনে তার খোঁজ না মেলায় রোববার Read more

তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে পৃথক দু'টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের Read more

দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম
দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম

৪৮ ঘণ্টার মধ্যে তিনদফা দাবি আদায় না হলে ৩ উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে বলে জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ Read more

‘গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা’
‘গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা’

গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত সিদ্ধান্ত দেবেন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর Read more

খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ
খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন