ভোলার তজুমদ্দিনে পৃথক দু’টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দু’টি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত শিশু মনিফা উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি গ্রামের ফজলু মিয়ার মেয়ে। অপর শিশু মুনতাহা একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চরলাদেন গ্রামের কৃষক আ. মান্নানের মেয়ে।জানা গেছে, শনিবার দুপুরে শিশু মনিফা ঘরের পাশে খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ সময় শিশুটির মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। অপর শিশু মুনতাহা তার বাবার সাথে মাঠে গিয়ে ফেরার পথে মাঠের পাশে একটি পুকুরে পড়ে গিয়ে মারা যান।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসাছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়া (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে Read more

সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। শনিবার (২১ Read more

৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন
৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ২০১১ সালে প্রতিষ্ঠিত দেশের নবীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলেও Read more

জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিল মালি
জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিল মালি

জ্বালানি সংকটের কারণে দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে মালি। শিক্ষামন্ত্রী আমাদু সি সাভান রোববার Read more

আবারও ইনজুরিতে দিবালা
আবারও ইনজুরিতে দিবালা

ইনজুরি থেকে ফিরেই নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাউলো দিবালা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে রোমার জয়ে গোল-অ্যাসিস্টে অবদান Read more

হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪
হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন