আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী হ্যারিকেন মেলিসা জ্যামাইকার ওপর তাণ্ডব চালিয়ে এবার কিউবায় আঘাত হেনেছে। ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৫ কি.মি.) বেগে প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টি নিয়ে ঝড়টি দেশটিতে আঘাত হানে। কিউবায় আঘাত হানার পর ঝড়টি ধীরে ধীরে উত্তর–পূর্ব দিকে এগিয়ে বাহামা ও বারমুডা দ্বীপপুঞ্জের দিকে ধাবিত হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এসব অঞ্চলেও বিপজ্জনক ঢেউ ও বন্যার ঝুঁকি জোরালোভাবে বিদ্যমান।এর আগে এটি জ্যামাইকায় (আধুনিক) ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হেনেছিল। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস দেশটির প্রায় পুরো অংশকে ‘দুর্যোগপূর্ণ ক্ষেত্র’ ঘোষণা করেছেন। তিনি সতর্ক করে জানিয়েছেন, ‘এটি জ্যামাইকার জন্য এক বিধ্বংসী অধ্যায় হতে যাচ্ছে।’ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে তাণ্ডব চালানোর কারণে ঠিক কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ভোর না হওয়া পর্যন্ত পুরো পরিস্থিতি বোঝা কঠিন হবে। তবে ঘরবাড়ি, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসির।মোন্টেগো বে–এর মেয়র স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘প্রথমেই আমরা নিশ্চিত হতে চাই-সবাই বেঁচে আছে কিনা।’ রাজধানী কিংস্টনে থাকা সংবাদমাধ্যম বিবিসি–র সাংবাদিক জানিয়েছেন, তিনি বহু এলাকায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কারণ ফোন ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।হ্যারিকেন মেলিসা কয়েকদিন ধরেই ক্যারিবীয় অঞ্চলে তীব্র শক্তি সঞ্চয় করছিল। সমুদ্রের উষ্ণ পানি ও অনুকূল বায়ুপ্রবাহই এর শক্তি বেড়ে যাওয়ার প্রধান কারণ। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আটলান্টিকে শক্তিশালী ঝড়ের সংখ্যা ও তীব্রতা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের তাপমাত্রা যত বাড়বে, এমন বিধ্বংসী হ্যারিকেনের সংখ্যা ততই বৃদ্ধি পাবে।জ্যামাইকার ইতিহাসে ১৯৮৮ সালের হ্যারিকেন গিলবার্টের আঘাত এবং ক্ষতচিহ্ন এখনো দগদগে। কিন্তু স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, মেলিসার তীব্রতা গিলবার্টকেও ছাড়িয়ে গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

দিনাজপুরের বীরগঞ্জে একটি ট্রাকের সঙ্গে একটি মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালক এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স Read more

পত্রিকা: ‘মৌলভীবাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে’
পত্রিকা: ‘মৌলভীবাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের মারধোর ও হেনস্তার খবর প্রাধান্য পেয়েছে। Read more

১৭ বছর গাছে পানি দিয়েছে বিএনপি, ফল খেয়েছেন আপনারা: মির্জা আব্বাস
১৭ বছর গাছে পানি দিয়েছে বিএনপি, ফল খেয়েছেন আপনারা: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী করেছেন? Read more

দাদি হচ্ছেন শ্রাবন্তী
দাদি হচ্ছেন শ্রাবন্তী

বাস্তবজীবনে তিনি সন্তানের মা, এর আগে পর্দায়ও একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এবার একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন ওপার Read more

ইয়াবা-অস্ত্র-নগদ টাকাসহ আটক ২, টেকনাফে বিজিবির অভিযানে চাঞ্চল্য
ইয়াবা-অস্ত্র-নগদ টাকাসহ আটক ২, টেকনাফে বিজিবির অভিযানে চাঞ্চল্য

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত একটি আলিশান রাজ প্রাসাদে তল্লাশি অভিযান পরিচালনা করে ইয়াবা, নগদ টাকা ও বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন