গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সঙ্গেও যে প্রতারণা করেছেন, তার জন্য অবশ্যই আমরা তার সরাসরি সমালোচনা করি। কারণ, আজ তিনি তিনটা দলকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন, ‘এ ক্যাটাগরি’ করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বি ও সি ক্যাটাগরি হয়ে গেছি।আজ বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক এহসান মাহমুদের ‘বিচার, সংস্কার ও নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। তাদের পরামর্শ সরকার নিতে নিতে পারে। কিন্তু জামায়াত-এনসিপি কীভাবে একই ক্যাটাগরিতে থাকে। এটাই সবচেয়ে বড় অন্যায় ‘নুর বলেন, ‘আমরা আন্দোলন করেছি দেশের জন্য, কোনো পদ–পদবি বা ক্যাটাগরির জন্য না। অথচ এখন দেখা যাচ্ছে, যারা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে, তারা বি-সি ক্যাটাগরিতে, আর জামায়াত–এনসিপিকে রাখা হচ্ছে এ ক্যাটাগরিতে। এটা অন্যায়, এটা প্রতারণা।নির্বাচন প্রসঙ্গ টেনে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘ ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই। নির্বাচন যত দেরি হবে, তত বিচার আর সংস্কার নিয়ে গোলমাল বাড়বে। তাই নতুন বছরের প্রথম মাসেই নির্বাচন হওয়া উচিত। জানুয়ারিতেই আমরা নির্বাচন চাই।’ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে নুর বলেন, এই সরকার ছাত্রসমাজে ফাটল ধরিয়েছে, প্রতারণা করেছে। আমরা বিশ্বাস নিয়ে তার পাশে ছিলাম, কিন্তু তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। ছাত্ররা রক্ত দিয়ে এই পরিবর্তন এনেছে, অথচ তাদের পাশে দাঁড়ানো হয়নি। আজ আমরা সেই ফ্যাসিবাদের চেয়েও নির্মমভাবে আক্রান্ত হচ্ছি ড. ইউনূসের সরকারে।তিনি বলেন, বিচার বিভাগ, প্রশাসন, সামরিক বাহিনী-সব জায়গায় যারা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন হোক, এই সরকারের এখনই উদ্যোগ নেওয়া উচিত। সরকারের উচিত সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বেপরোয়া বাইকারদের দাপট, অনিরাপদ হয়ে উঠছে সড়ক  
গাজীপুরে বেপরোয়া বাইকারদের দাপট, অনিরাপদ হয়ে উঠছে সড়ক  

গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়কে বেপরোয়া ও অদক্ষ মোটরসাইকেল চালকদের কারণে সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বিশেষ করে উঠতি বয়সী Read more

চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরে ফের প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। দিনদুপুরে ব্যস্ত সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে ঢুকে Read more

বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি!
বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি!

সারাদেশে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনকে ঘিরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বিরাজ করছে। বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ Read more

হজযাত্রীদের জন্য যে ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি
হজযাত্রীদের জন্য যে ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি

আগামী বছর ২০২৬ সালের হজযাত্রী ও হজসংশ্লিষ্ট কর্মীদের জন্য চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য রক্ষায় এ Read more

নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন