শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন আনু সরকারের গ্রামে শাহজালাল সরদারের বাসায় অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিল ফরিদ গাজী (৩০)। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে এবং পথিমধ্যে অটোরিকশায় যুবকের মৃত্যু হয়।স্থানীয়রা বলেন, ফরিদ গাজী চরসেনসাস ইউনিয়নের গাজী কান্দি নিবাসী শামসুল গাজীর ছেলে। তিনি তার আত্মীয় শাহজালাল সরদারের বাসায় অবৈধভাবে বৈদ্যুতিক খুঁটি থেকে শাহজালাল সরদারের নতুন বিল্ডিংয়ে লাইন টানার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিল। পরে স্থানীয় লোকজন ও বিদ্যুতের লোকজন এসে তাকে উদ্ধার করে।ইলেক্ট্রিশিয়ান আবুল হোসেন বলেন, ‘এই কাজটি অবৈধ। ৬৩৫০ ভোল্টে একটা পাইপ ঝুলানো ছিল, এটা আমাদের কোনো স্টাফ করেনি। তাছাড়া পাকা ভবনে লাইন নিতে গেলে অবশ্যই আমাদের স্টাফকে জানানো প্রয়োজন।’ এ ঘটনায় এখনো মামলা হয়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়াও এলাকাবাসী বাড়িওয়ালার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার
নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা টিপু সুলতান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ Read more

শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে Read more

দক্ষিণ আফ্রিকার মল অফ আফ্রিকা যেন বাস্তব এক স্বর্গরাজ্য
দক্ষিণ আফ্রিকার মল অফ আফ্রিকা যেন বাস্তব এক স্বর্গরাজ্য

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের মিডরেন্ডে অবস্থিত Mall of Africa দেশটির অন্যতম বৃহৎ এবং বিলাসবহুল শপিং মল। ২০১৬ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে Read more

এবার ইউরোপে ইসরাইলকে নিষিদ্ধের ডাক
এবার ইউরোপে ইসরাইলকে নিষিদ্ধের ডাক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চরম মানবিক সংকট ঘিরে বিতর্কের মধ্যে দখলদার ইসরাইলের ওপর আরও চাপ এসে পড়ল সাংস্কৃতিক অঙ্গন থেকে। Read more

১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা
১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা

দেশের ৮টি বিভাগের ৬২টি জেলার নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। এই Read more

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক
কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক

কিশোরগঞ্জ ময়মনসিংহ-ভৈরব সড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন