বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীদের গোপনে অপ্রস্তুত অবস্থার ছবি তুলে এক ‘সিনিয়র ভাইয়ের’ কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী নিয়মিত মেয়েদের ঘুমন্ত বা ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে তার এক সিনিয়র ভাইয়ের কাছে পাঠাতেন।এই বিষয়টি প্রকাশ পেলে ওই বিভাগের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে এবং বিভাগীয় প্রধান শিক্ষক ও অনুষদের ডিনের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানান।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী সদ্য ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। যিনি ছবিগুলো গ্রহণ করতেন, তিনিও একই বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।এই বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ বলেন, ‘শিক্ষার্থীরা অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিল। আমরা অভিযুক্ত শিক্ষার্থীর মোবাইল ফোন পরীক্ষা করে ছবি আদান-প্রদানের প্রমাণ পেয়েছি। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেছেন যে, তিনি মেয়েদের বিভিন্ন ছবি তুলতেন এবং তা এক সিনিয়র ভাইয়ের কাছে পাঠাতেন।’তিনি আরও বলেন, ‘বর্তমানে ওই মোবাইলটি সিলগালা অবস্থায় ডিন অফিসে সংরক্ষিত রয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ ও নিরোধ কমিটির কাছে হস্তান্তর করা হবে।’অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষকও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি মেয়েটির সঙ্গে দীর্ঘদিন কথা বলেছি। সে যেসব ছবি পাঠিয়েছে, আমি তা সংরক্ষণ করিনি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তবে আমি আমার কাজের জন্য অনুতপ্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।’অভিযুক্ত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ইন্টার্নশিপ চলাকালে তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তারা নজরদারিতে রাখেন। পরে নিশ্চিত হন যে, তিনি মেয়েদের ঘুমন্ত বা অপ্রস্তুত অবস্থার ছবি তুলতেন। বিষয়টি প্রমাণ হওয়ার পর তারা বিভাগীয় শিক্ষকদের অবহিত করেন এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে পর্যটকদের ফুল দিয়ে বরণ
কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে পর্যটকদের ফুল দিয়ে বরণ

পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভিন্নধর্মী আয়োজনে আগত পর্যটকদের বরণ করে নিলেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু
বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বিষধর সাপের কামড়ে মুনতাহা বিনতে হাবিব (৩৩) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার উপকূলীয় Read more

বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

বাঁশখালীর সরলে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ও গুলিবিদ্ধ Read more

এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )
এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )

আজ সোমবার (৬ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। মেয়েদের বিশ্বকাপে রয়েছে একটি ম্যাচ, যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ Read more

ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া

ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০১ মে) ট্যাংক, কামান, গোলা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন