আজ ২৯ অক্টোবর, বিশ্ব স্ট্রোক দিবস। ‘প্রতিটি মিনিটই মূল্যবান’ এর বাংলা করা হয়েছে ‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ পালিত হচ্ছে দিবসটি। বিশ্বজুড়ে প্রতিদিন লাখো মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। পরিসংখ্যান বলছে—প্রতি মিনিটে বিশ্বের ৩০ জন মানুষ প্রথমবারের মতো স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোক হলে প্রতি মিনিটে মস্তিষ্কের প্রায় ১৯ লাখ কোষ মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোক নিয়ে সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপই জীবন বাঁচানোর মূল চাবিকাঠি।বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের ধরন প্রধানত ২টি—ইসকেমিক ও হেমোরেজিক। এর মধ্যে ইসকেমিক স্ট্রোকে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সঞ্চালন কমে গেলে কোষগুলো অক্সিজেনের অভাবে নষ্ট হতে থাকে। তবে দ্রুত চিকিৎসা নিলে রক্তপ্রবাহ পুনরুদ্ধার করে অনেক কোষ রক্ষা করা সম্ভব।ঢাকায় বর্তমানে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও ল্যাবএইড হাসপাতালে স্ট্রোক চিকিৎসার দুটি আধুনিক ব্যবস্থা চালু রয়েছে। সেগুলো হলো—IV Thrombolysis (স্ট্রোকের সাড়ে চার ঘণ্টার মধ্যে প্রয়োগযোগ্য) ও Mechanical Thrombectomy (৯ ঘণ্টার মধ্যে প্রয়োগযোগ্য)।নিউরো বিশেষজ্ঞ ডা. জালাল উদ্দীন রুমি বলছেন, যত দ্রুত রোগীকে শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়, তত দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপই জীবন বাঁচানোর মূল চাবিকাঠি।স্ট্রোকের প্রাথমিক লক্ষণ মনে রাখুন—“BE FAST”। এখানে B (Balance): হঠাৎ ভারসাম্য হারানো, E (Eyes): এক বা দুই চোখে ঝাপসা দেখা, F (Face): মুখ বেকে যাওয়া, A (Arm): এক হাত বা পা দুর্বল হয়ে যাওয়া, S (Speech): কথা জড়িয়ে যাওয়া এবং T (Time): দ্রুত হাসপাতালে যান।চিকিৎসকদের পরামর্শ, স্ট্রোক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সুস্থ জীবনযাপন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ও অ্যালকোহল পরিহার, নিয়মিত ব্যায়াম এবং ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন আহমেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার Read more

ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু
ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি নারকীয়তা। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে আরও অন্তত ৩৬ ফিলিস্তিনি। উপত্যকাজুড়ে Read more

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম আটক
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম আটক

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম (৪০)কে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। Read more

মালয়েশিয়ায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন ড. ইউনূস
মালয়েশিয়ায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডকটরেট ডিগ্রি পাচ্ছেন। মালয়েশিয়া সফরের তৃতীয় দিন ১৩ আগস্ট তাকে Read more

দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল Read more

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন