সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে ঢাকাসহ দেশের অন্তত ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।শনিবার (৪ এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। সেজন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।সংস্থাটির ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, ৩ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রথম দিনে সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এদিকে ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার Read more

৬ দফা উপেক্ষায় ইন্ট্রাকোর গ্যাসবাহী ট্রাক আটকালো ভোলাবাসী  
৬ দফা উপেক্ষায় ইন্ট্রাকোর গ্যাসবাহী ট্রাক আটকালো ভোলাবাসী  

ভোলায় 'আমরা ভোলাবাসী'র ৬ দফা দাবী উপেক্ষা করে গ্যাস পাচারের সময় মধ্য রাতে ইন্ট্রাকো গ্যাস কোম্পানির গ্যাসবাহী ১০টি গাড়ি আটকে Read more

ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেও আইপিএল-পিএসএল চলবে
ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেও আইপিএল-পিএসএল চলবে

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আিইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে Read more

ডিসি-এডিসির পর এবার ডিএমপিতে ওসি পর্যায়ে রদবদল
ডিসি-এডিসির পর এবার ডিএমপিতে ওসি পর্যায়ে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. Read more

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার

গণআন্দোলনে মুখে দেশ ছেড়ে পালানো মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ Read more

নওগাঁয় বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার
নওগাঁয় বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

নওগাঁয় একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন