চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খাদ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে টানেল মোড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে টানেল মোড় ও কালাবিবির দিঘীর মোড় এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাদ্যপণ্যের মান, মূল্য তালিকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রান্নাঘরের পরিবেশ এবং কর্মচারীদের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান যদি খাদ্যের মান নিয়ে অনিয়ম করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এসএম 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। তিনি Read more

বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল
বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল

বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল চলাচল।শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে Read more

এবার ইসরাইলে হামলা করল ইয়েমেন
এবার ইসরাইলে হামলা করল ইয়েমেন

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তারা কাজ করছে। এ সময় দেশটির রাজধানী জেরুজালেমে বিমান হামলার Read more

গুজরাটে ক‌থিত “বাংলাদেশিদের এলাকায়” ঘর ভাঙা শুরু
গুজরাটে ক‌থিত “বাংলাদেশিদের এলাকায়” ঘর ভাঙা শুরু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের যে অঞ্চলে প্রচুর সংখ্যক “বাংলাদেশি” থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার সকাল Read more

প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সামনে এক প্রেমিক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন