সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।এনসিপির আহ্বায়ক বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। যদি কখনো সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই নীতিগত অবস্থান থেকেই নেওয়া হবে। যারা সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নতুন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, অথবা যাদের ইতিহাসে দায়ভার রয়েছে তাদের সঙ্গে জোটে যাওয়ার আগে আমাদের বারবার ভাবতে হবে। আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি, জনগণের আমাদের প্রতি অনেক প্রত্যাশা রয়েছে, তাই আমরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে চাই।জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। এ সনদ বাস্তবায়নের পর গণভোট হবে এবং সেই গণভোটের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস আদেশে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এ আদেশে স্বাক্ষর করতে পারবেন না, কারণ বিদ্যমান সংবিধানের আলোকে এটি সাংঘর্ষিক হবে। কোনো প্রকার নোট অব ডিসেন্ট থাকলে আমরা তাতে স্বাক্ষর করব না।নাহিদ ইসলাম বলেন, বর্তমানে ফ্যাসিবাদী শক্তি ও নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। ১৪ দল আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে।আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনূসের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে।শাপলা প্রতীক না পাওয়া প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হচ্ছে শুধু আমাদের নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্য। এটি নির্বাচন কমিশনের স্পষ্ট স্বেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে সিদ্ধান্ত নিচ্ছে। রাজনৈতিকভাবে যদি প্রতীক আদায় করতে হয়, আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন
বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিবর্তন করে নতুন বিধিমালা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসিইসি)। নতুন Read more

যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম
যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

যুক্তরাজ্যে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ Read more

ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন
ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস দেখা দিয়েছে। বিগত ১০ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। ফেল করেছেন পাঁচ Read more

খালেদা জিয়ার ৩ আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন
খালেদা জিয়ার ৩ আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে, তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন Read more

চতুর্থ স্তরের দলের কাছে মুখ থুবড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড
চতুর্থ স্তরের দলের কাছে মুখ থুবড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচ জয়হীন শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বড় ধাক্কা খেল Read more

অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন