এল ক্লাসিকোর উত্তাপ যেন এখনো ঠান্ডা হয়নি। সেই আবহে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার ব্যাপারে এবার ‘সিরিয়াসলি’ ভাবছেন ভিনি। গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে ২–১ গোলে জেতা ম্যাচে ৭২ মিনিটে তাকে তুলে নেন কোচ জাভি আলোনসো। সে সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসিয়ুস। মাঠ ছাড়ার সময় তিনি আলোনসোর উদ্দেশে চিৎকার করে বলেন, ‘সব সময় আমাকেই কেন?’ এরপর আরও শোনা যায়, ‘আমি দল ছেড়ে যাচ্ছি।’রাগে ড্রেসিং রুমে চলে গেলেও কিছুক্ষণ পর আবার মাঠে ফিরে আসেন তিনি। ম্যাচ শেষে বার্সার তরুণ খেলোয়াড় লামিন ইয়ামালের সঙ্গে তার তর্কের ঘটনাও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক এএস-এর দাবি, কোচ আলোনসোর প্রতি আস্থার ঘাটতি থেকেই রিয়াল ছাড়ার চিন্তা করছেন ভিনিসিয়ুস। এদিকে ভিনির এমন ক্ষোভ ক্লাব কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি। রা পুরোপুরি আলোনসোর সিদ্ধান্তের পক্ষে আছে। খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে পাঁচটি বড় শিরোপা জেতা এই স্প্যানিশ কোচ গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হন।তবুও ভিনিসিয়ুস এখনই রিয়াল ছাড়তে চান না। প্রতিবেদনে বলা হয়েছে, আলোনসো যদি তাকে কিলিয়ান এমবাপের মতো সমান গুরুত্ব দেন, তবে তিনি থাকতে আগ্রহী। চলতি মৌসুমে বেশিরভাগ ম্যাচেই শুরুর একাদশে নামলেও পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন মাত্র তিনটিতে।ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, ‘রিয়াল মাদ্রিদের সমর্থকদের জানাতে চাই—ক্লাসিকো সব সময়ই আবেগপূর্ণ হয়। মাঠে ও মাঠের বাইরে অনেক কিছু ঘটে। আমার প্রতিক্রিয়া কারও প্রতি অসম্মান নয়, শুধু আবেগের প্রকাশ। আমরা সবাই নিজেদের কাজটা করার চেষ্টা করেছি।’অন্যদিকে, সংবাদ সম্মেলনে আলোনসো তার খেলোয়াড়কে সমালোচনা না করে বলেন, ‘ভিনিসিয়ুস দারুণ খেলেছে। হয়তো ও ভালো খেলছিল, তবুও দলকে সতেজ রাখতেই পরিবর্তন আনতে হয়েছে। সে থাকতে চেয়েছিল, কিন্তু এটাই খেলার স্বাভাবিক অংশ।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!
উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় হাইওয়েতে ওপরে ঝকঝকে ফ্লাইওভার। আর নিচের অংশ যেন ভাগাড়। কি নেই সেখানে? ময়লা-আবর্জনা, বাস-ট্রাকের স্ট্যান্ড, বিচিত্র দোকানপাট Read more

গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার ‌‌‘‘বোর্ড অব পিসে’’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক Read more

সমায়ের কন্ঠস্বরের সংবাদ প্রকাশের পর সড়ক মেরামত
সমায়ের কন্ঠস্বরের সংবাদ প্রকাশের পর সড়ক মেরামত

জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল Read more

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে Read more

কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের 'প্রচারকদের' বিয়ে করে সংসারী হওয়ার নিয়ম নেই। তবে প্রচারক জীবন থেকে সরে গিয়ে কেউ সংসারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন