চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘অক্টোবরের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’এ ছাড়া গত ২৬ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৩০ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৭৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ।’এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজসহ তিনজনের মৃত্যু
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধায় টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া Read more

পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত
পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সদর ইউপির ৫ নং ওয়ার্ডের কালানাল এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ মইনুল Read more

ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলা ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’: হামাস
ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলা ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’: হামাস

গাজা অভমুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাস।  এ ঘটনাকে বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘জলদস্যুতা’ Read more

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার

গণআন্দোলনে মুখে দেশ ছেড়ে পালানো মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ Read more

পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব

কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন