বরিশাল সদর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক নারী দালালকে আটক করেছে নতুন বাজার বগুড়া পুলিশ ফাঁড়ি।সরজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিন বরিশাল সদর উপজেলা ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতালের ভেতর ও বাইরে অবস্থান নেওয়া দালালরা রোগী ও স্বজনদের প্রলোভন দেখিয়ে কাছাকাছি বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় কমিশনের আশায়। আর এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ রোগীরা এবং স্বজনরা। সাথে বাড়ছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয়।হাসপাতালের সামনের ও পাশের রাস্তায় অবস্থিত জেনারেল ডিজিটাল মেডিকেল সার্ভিসেস, লাইফ লাইন, পদ্মা ডায়াগনস্টিক, খিদমাহ্, যমুনা ডায়াগনস্টিকসহ বেশ কয়েকটি ল্যাবের সঙ্গে দালালদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে।সোমবার সকালে এক সংবাদকর্মী রোগীর স্বজন সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় এক নারী দালাল তাকে ‘জেনারেল ডিজিটাল মেডিকেল সার্ভিসেস’ নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার প্রস্তাব দেন। সাংবাদিক পরিচয় প্রকাশ পেতেই ওই নারী বিষয়টি অস্বীকার করে পালানোর চেষ্টা করেন।এ সময় রোগীর স্বজনরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি লাইফকেয়ার প্যাথলজির এবং জেনারেল ডিজিটাল মেডিকেল সার্ভিসেস-এর নাম স্বীকার করেন। পরে খবর পেয়ে বগুড়া পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে কোতয়ালি মডেল থানায় পাঠিয়ে দেয়।চিকিৎসা নিতে আসা এক ভুক্তভোগী রোগী জানান, দালালদের কারণে তারা বারবার প্রতারিত হচ্ছেন। রোগীর স্বজন মো. জাকির হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে আল্ট্রাসনোগ্রাম করাতে হাসপাতালে এসেছিলাম। এক মহিলা এসে বলল, এখানে ভিড়, পাশে করলে রিপোর্ট তাড়াতাড়ি পাবেন। পরে দেখি চারগুণ বেশি টাকা নিয়েছে।’ আরেক রোগীর আত্মীয় রুমা বেগম বলেন, ‘আমরা ভাবছিলাম হাসপাতালের লোক, কিন্তু পরে জানলাম ডায়াগনস্টিকের দালাল। সাধারণ মানুষ বুঝতেই পারে না কে আসল, কে ভুয়া।’বিষয়টি নিয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আটকের পর মুচলেকা দিয়ে ঐ নারীকে ছেড়ে দেওয়া হয়েছে।’বরিশাল সদর হাসপাতালের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার (আরএমও) মলয় কৃষ্ণ দে বলেন, ‘হাসপাতালের নামে কেউ যদি রোগীদের বিভ্রান্ত করে থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুলিশকে সহযোগিতা করছি।’স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন ধরে হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা রোগী ও স্বজনদের ভুল বুঝিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে কমিশন আদায় করে আসছে। এতে সরকারি হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং জনসাধারণের আস্থা হারিয়ে যাচ্ছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় স্বাধীনতা সড়ক দিয়ে সীমান্ত পেরিয়ে আসা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের Read more

গলাচিপা সেতু বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান স্থানীয়রা
গলাচিপা সেতু বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান স্থানীয়রা

পটুয়াখালী জেলার রামনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় গলাচিপা ফেরিঘাটের Read more

দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নরসিংদীর রায়পুরা উপজেলার গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

তদন্তের অগ্রগতির বিষয়ে সমন্বিত সংবাদ সম্মেলন আজ
তদন্তের অগ্রগতির বিষয়ে সমন্বিত সংবাদ সম্মেলন আজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে আজ রবিবার (২১ ডিসেম্বর) একটি সমন্বিত Read more

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ Read more

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত
এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন