ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগেই রাজনৈতিক সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর দুয়ালায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী দলের নেতা ইসা চিরোমার সমর্থকদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সোমবার (২৭ অক্টোবর) ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন।নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই চিরোমা দাবি করেন, তিনি ৫৪.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, টানা ৪৩ বছর ধরে ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট পল বিয়া অষ্টম মেয়াদে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।রবিবার (২৬ অক্টোবর) দুয়ালার আঞ্চলিক গভর্নর স্যামুয়েল দিয়ুদনে ইভাহা দিবোয়া বলেন, বিক্ষোভকারীরা দুটি জেলায় জেন্ডারমেরি ব্রিগেড ও পুলিশ স্টেশনে হামলা চালায়। এতে চারজন নিহত এবং কয়েকজন নিরাপত্তা সদস্য আহত হন।এদিন চিরোমার প্রধান ঘাঁটি গারুয়াতে শত শত সমর্থক সমবেত হয়ে পতাকা ও ‘চিরোমার ২০২৫’ লেখা ব্যানার হাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।চিরোমা এক ভিডিওবার্তায় অভিযোগ করেন, সেনাবাহিনী তাকে আটক করার চেষ্টা করেছে। গত কয়েক দিন ধরে তার বাসার সামনে সমর্থকরা জড়ো হয়ে অবস্থান করছে।এদিকে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানায়, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ায় মাঠের পরিস্থিতি সম্পর্কে তথ্যপ্রবাহে বাধা তৈরি হয়েছে।বিশ্লেষকদের মতে, এই সহিংসতা ও তথ্য-নিয়ন্ত্রণের পদক্ষেপ পল বিয়াকের দীর্ঘমেয়াদি শাসনব্যবস্থার প্রতি জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য Read more

এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল
এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় Read more

একাত্তরসহ সব ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির
একাত্তরসহ সব ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে Read more

কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যান শফিউল আলম বিইউপিএফ’র কেন্দ্রীয় কমিটিতে
কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যান শফিউল আলম বিইউপিএফ’র কেন্দ্রীয় কমিটিতে

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৯ নং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের বারবার Read more

ফ্যাসিস্টদের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে: আলী রীয়াজ
ফ্যাসিস্টদের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে: আলী রীয়াজ

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে। এখন বিজয়ের লক্ষ্য পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হতে Read more

আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই
আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই

সিএনজি চালককে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পায়ের রগ কেটে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন