চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা কর্ম বিরতি পালন করেছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে দিনভর এমন পরিস্থিতি দেখা গিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা (গ্রেড ১১-২০) জানান, ৫৮ জন অস্থায়ী কর্মচারী ৫ থেকে ১০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে খুব কম বেতনে কর্মরত রয়েছেন। কর্মস্থলে যোগদানের পর থেকেই অস্থায়ী এসব কর্মচারীদের স্থায়ী করার কথা বলে আসছে প্রশাসন। সর্বশেষ ২০১৯ ও ২০২২ সালে অস্থায়ী কর্মচারীদের পদের অনুকূলে স্থায়ী করার জন্য উদ্যোগ নেয়া হলেও, সেগুলো অজানা কারণে আর বাস্তবায়ন করা হয়নি।কর্মবিরতিতে থাকা কর্মচারীরা জানান, সর্বশেষ চলতি বছরের ২০ অক্টোবর অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার একটি উদ্যোগের কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ইউজিসি থেকে অনাপত্তি পত্র না দেওয়ার অযুহাতে সেটিও আলোর মুখ দেখেনি। অথচ ইউজিসি চার বছর আগে এসব পদে নিয়োগের অনুমতি দিয়েছিল। এ অবস্থায় কম উপার্জন নিয়ে মানবেতর জীবন যাপন করা ৫৮ জন অস্থায়ী কর্মচারী দিশেহারা হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন এ সব কর্মচারীরা।আন্দোলনকারী কর্মচারী রাসেল আহমেদ ও ইজাজ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি তারা চালিয়ে যাবেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর

হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে Read more

বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে অপারেশন ডেভিল হ্যান্ট অভিযানে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম সরদার (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার Read more

সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোড়কজাত আইসক্রিমে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও পরিমাণ উল্লেখ না করায় অনিক কুলফি আইসক্রিম Read more

বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ
বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর গ্রামের একটি বসতভিটায় মাটি খননের সময় হঠাৎ করেই উন্মোচিত হলো লাল ইটের প্রাচীন দেয়াল। মাটির Read more

Prank Casino Mobile – komplett guide för svenska spelare
Prank Casino Mobile – komplett guide för svenska spelare

Prank Casino Mobile – Så spelar du på mobilen i Sverige Vad är Prank Casino Mobile? Prank Casino har satsat Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন