গেল ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে যাওয়ায় নতুন করে কোনো স্টোরেজ ব্যবস্থা না থাকায় পণ্য এখন খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে। এতে একদিকে যেমন পণ্যের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে, অন্যদিকে খালাসেও সময় লাগছে আগের তুলনায় অনেক বেশি।অগ্নিকাণ্ডের ১০ দিন পার হলেও এখনো পুরোদমে গতি ফেরেনি শাহজালালের কার্গো কার্যক্রমে। ১৯ অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের ৯ নম্বর গেটে খালাস শুরু হলেও কাটছে না জট। বিকল্প স্টোরেজ ব্যবস্থা না থাকায় আবহাওয়ার পরিবর্তনে জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর মাত্র ১১টি পণ্য খালাস হয়, আর ২৩ অক্টোবর পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ৫৮৭টিতে।সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকেরা বলছেন, পণ্য সরবরাহে নানা জটিলতা দেখা দিয়েছে। তাঁদের দাবি, ভোগান্তি লাঘবে আরও একটি গেট খুলে দেওয়া প্রয়োজন। বিশেষ করে ৮ ও ৯ নম্বর গেট দিয়ে যানবাহন ও মানুষের প্রবেশের সুযোগ থাকায় ওই গেট দিয়েই পণ্য পরিবহন সম্ভব বলে মনে করছেন তাঁরা।কর্মীরা জানান, আগে যেখানে পণ্য ডেলিভারি দিতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগতো, এখন লাগছে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা।এদিকে, গত ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে অংশীদার এয়ারলাইনগুলোকে অনুরোধ করা হয়, একটি ইউএলডিতে একাধিক মাস্টার এয়ারওয়ে বিলের অধীনে পণ্য লোড না করতে। এতে পণ্য বাছাই, স্ক্যানিং ও ডেলিভারি প্রক্রিয়া দ্রুততর হবে বলে জানানো হয়। তবে ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে ভিন্ন মত পোষণ করছেন।সুইফট ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হুসেইন বলেন, ‘এয়ারফ্রেইট ইউনিটের অনেক শিপমেন্ট এখনো রিলিজ হয়নি। আনুমানিক ২০০ থেকে ২৫০ টন কুরিয়ার পণ্য এখনো খোলা আকাশের নিচে পড়ে আছে, যা দেশের অনেক কারখানার উৎপাদন কার্যক্রমে প্রভাব ফেলছে।’পণ্য খালাসে ধীরগতির কথা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার মো. কামরুল হাসান বলেন, ‘আগে চার জায়গায় আমাদের আলাদা সেটআপ ছিল। এখন সবকিছু একটি গেট দিয়ে হচ্ছে, ফলে একটি বটলনেক তৈরি হয়েছে। আমরা প্রাণপণ চেষ্টা করছি পরিস্থিতি সামাল দিতে। কাস্টমসের পক্ষ থেকে এখন ২৪ ঘণ্টা কাজ চলছে আগে যা সীমিত ছিল। এছাড়া বিমান ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় আছি, অন্য কোনো গেট খোলার বিষয়ে।’এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ Read more

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা

ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন Read more

টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা ধৃত এক মাদক কারবারির পেটের ভিতর থেকে প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য সুত্রে Read more

বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি
বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ রবিবার Read more

পত্রিকা: ‘ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও’
পত্রিকা: ‘ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ইউএসএআইডির সরে দাঁড়ানোর পরেও এনজির Read more

সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা
সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর কনফারেন্স রুমে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন