ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে সাইবার হয়রানির অভিযোগে আজ সোমবার প্যারিসে ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে। গত জুলাইয়ের শেষের দিকে তিনি এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মানহানির মামলা দায়ের করার পর এই বিচার শুরু হয়।ফ্রান্স এবং দেশটির বাইরে অনলাইনে একটি গুজব ছড়িয়ে পড়ে, ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত একজন পুরুষ হিসেবে জন্মে ছিলেন। ভিত্তিহীন লিঙ্গসংক্রান্ত এ দাবির বিরুদ্ধে ওই মামলা করা হয়। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট দম্পতিকে লক্ষ্য করে অসমর্থিত এই দাবিটি করা হচ্ছে। পাশাপাশি তাদের মধ্যে ২৪ বছরের বয়সের ব্যবধান নিয়েও সমালোচনা করা হচ্ছে। এই মামলার ১০ জন আসামি। এর মধ্যে আটজন পুরুষ এবং দুইজন নারী।যাদের বয়স ৪১ থেকে ৬০ বছর। সাইবার-হয়রানির মামলাটির বিচার প্যারিসের একটি ফৌজদারি আদালতে করা হবে। দোষী সাব্যস্ত হলে তাদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাদের বিরুদ্ধে ব্রিজিতের লিঙ্গ এবং যৌনতা সম্পর্কে অসংখ্য বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। এমনকি তার স্বামীর সঙ্গে তার বয়সের পার্থক্যকে ‘শিশু যৌন নির্যাতন’ বলেও উল্লেখ করা হয়েছে বলে প্রসিকিউটরা জানিয়েছেন।ফরাসি ফার্স্ট লেডি ২০২৪ সালের আগস্টে একটি অভিযোগ দায়ের করেন। যার ফলে ২০২৪ সালের ডিসেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাইবার-হয়রানির তদন্ত শুরু হয়। অসামীদের গ্রেপ্তার করা হয়। ব্রিজিতের আইনজীবী এএফপির কারা কোনো প্রশ্নের উত্তর দেননি এবং তিনি শুনানিতে উপস্থিত থাকবেন কি না তাও জানা যায়নি।আসামিদের মধ্যে রয়েছেন ৪১ বছর বয়সী অরেলিন পোয়ারসন-আটলান। তিনি সোশ্যাল মিডিয়ায় ‘জো সাগান’ নামে পরিচিত। আসামিদের মধ্যে নারীও রয়েছেন। তার বিরুদ্ধে ২০২২ সালে ব্রিজিত মানহানির মামলা করেন। ৫১ বছর বয়সী ডেলফাইন জে একজন নিজেকে আধ্যাত্মিক মানুষ হিসেবে দাবি করেন। তিনি ‘আমান্দিন রোয়া’ ছদ্মনামে পরিচিত।২০২১ সালে তিনি তার ইউটিউব চ্যানেলে স্বঘোষিত সাংবাদিক নাতাশা রে-এর সঙ্গে চার ঘন্টার একটি সাক্ষাৎকার পোস্ট করেছিলেন। যেখানে তিনি অভিযোগ করেছিলেন, ব্রিজিতের পূর্ব নাম ট্রগনু এবং তিনি জ্যঁ মিশেল ট্রগনু নামে একজন পুরুষ ছিলেন, এটি আসলে ব্রিজিতের ভাইয়ের নাম।২০২৪ সালে আপিলের রায় বাতিল হওয়ার আগে এই দুই নারীকে ব্রিজিত এবং তার ভাইকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ফার্স্ট লেডি তখন থেকে মামলাটি দেশের সর্বোচ্চ আপিল আদালতে নিয়ে গেছেন। ২০১৭ সালে ইমানুয়েল ম্যাক্রোঁর নির্বাচনের প্রথম দিকেই এই দাবিগুলো আরো জোরদার করা হয়, যেখানে ট্রান্সজেন্ডার অধিকার আমেরিকান সংস্কৃতি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে একটি ইস্যু হয়ে উঠেছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ফার্স্ট লেডি ব্রিজিত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ডানপন্থি পডকাস্টার ক্যান্ডেস ওউন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এই মামলায় অভিযোগ করা হয়েছে, ‘ব্রিজিত একজন পুরুষ’—এমন ভুয়া দাবি প্রচারের মাধ্যমে ওউন্স একটি পরিকল্পিত মানহানিকর প্রচারণা চালিয়েছেন।মামলায় বলা হয়েছে, ওউন্স তার ইউটিউব পডকাস্ট সিরিজ বিকামিং ব্রিগেট এবং সোশ্যাল মিডিয়ায় একাধিকবার দাবি করেছেন, ব্রিজিত ম্যাখোঁ আসলে জন্মেছিলেন পুরুষ হিসেবে, যার নাম ছিল ‘জ্যঁ-মিশেল ট্রগনু’। তাদের মার্কিন আইনজীবীর মতে, এই দম্পতির কাছে ‘বৈজ্ঞানিক’ প্রমাণ এবং ছবি আছে, যা প্রমাণ করে ফার্স্ট লেডি ট্রান্সজেন্ডার নন।সূত্র: এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। একইসঙ্গে ২ দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে।এটিকে উভয় Read more

চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ মানিক (২৮) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ Read more

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি
কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সাময়িকভাবে ফ্লাইট ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি Read more

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি
কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি

কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ Read more

ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একইসঙ্গে উভয়কেই ১০ হাজার টাকা অর্থদণ্ডের Read more

বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির মালিক ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও মুম্বাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন