চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র তৈরি করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে।আটককৃত নারীর নাম শামীমা আকতার প্রকাশ সুমাইরা খানম সামু (৩২)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের বাসিন্দা।নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই নারী ভোটার সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র নিয়ে অফিসে আসেন। নথিটি যাচাই করতে গিয়ে ইউএনও’র স্বাক্ষর সন্দেহজনক মনে হলে কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, সেদিন ইউএনও তাহমিনা আক্তার জেলার সভায় ছিলেন এবং কোনো ফাইলেও স্বাক্ষর করেননি।ঘটনা নিয়ে প্রশ্ন করলে শামীমা আকতার স্বীকার করেন, উপজেলা পরিষদের সামনে একটি কম্পিউটার দোকানে টাকা দিয়ে ওই জাল স্বাক্ষর বসিয়েছেন।বিষয়টি জানানো হলে নির্বাচন অফিস পুলিশকে খবর দেয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘প্রত্যয়নপত্রে ইউএনও’র স্বাক্ষর জালিয়াতির ঘটনায় এক নারীকে আটক করে নির্বাচন অফিস পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা গুরুতর অপরাধ। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক

প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তাদের পরিচয়। এরপরই তৈরি হয় প্রেমের Read more

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই

রোজার মাস ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। ইফতারে যখন অনেকের ঘরে রকমারি আয়োজন, ঠিক সেই সময়ে কটিয়াদীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের Read more

কৃষক শ্রমিক জনতা লীগ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ঘোষণা
কৃষক শ্রমিক জনতা লীগ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা Read more

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ Read more

আজ ১৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন