নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১১’র লেঃ কমান্ডার এ মোঃ নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে তাদেরকে প্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।গ্রেপ্তার আসামিরা হলেন- বন্দর থানার মোঃ শাহআলমের ছেলে সাইদুল বেপারী (২৭), সিদ্ধিরগঞ্জ থানার হুমায়ুন কবিরের ছেলে মোঃ সৈকত হোসেন (২৮), কুমিল্লা জেলার লাকসাম থানার মৃত মাসুদের ছেলে মোঃ হৃদয় (২০)।র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি’সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এই সংঘবদ্ধ চক্রটির সদস্যরা গ্রেপ্তার আসামি সাইদুল বেপারীর নেতৃত্বে পরস্পর যোগসাজসে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগণ এবং সিএনজিচালিত অটোরিকশা , অটো ড্রাইভারদের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি ও ছিনতাই করে থাকে। আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার
গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

ভাঙ্গুড়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের
ভাঙ্গুড়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের

জ্যৈষ্ঠের শেষে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ছাতা বিক্রেতা ও কারিগরদের ব্যস্ততা বেড়েছে। ঋতু পরিক্রমায় এখন চলছে জ্যৈষ্ঠ মাস। অবিরাম বৃষ্টি না Read more

রাজধানীর কোথায় কখন ঈদের জামাত
রাজধানীর কোথায় কখন ঈদের জামাত

ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে Read more

সমলয় পদ্ধতিতে ধান চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
সমলয় পদ্ধতিতে ধান চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

প্রতি বছর বোরো মৌসুমে ধান রোপণ করতে ও কাটতে শ্রমিক সংকটে পড়েন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষকরা। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক Read more

৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ Read more

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া
অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যা ১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন