নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা আরও সম্প্রসারণ করেছেন। সম্প্রতি জেন-জিদের নেতৃত্বে বিক্ষোভের পর গঠিত এই মন্ত্রিসভায় তিনি দুই তরুণকে অন্তর্ভুক্ত করেছেন। নেপালে তরুণদের মধ্যে তাদের জনপ্রিয়তা রয়েছে বলে জানা গেছে। রবিবার (২৬ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদে বরাত দিয়ে জানানো হয়েছে, রোববার নতুন দুই মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওডেল। ২৮ বছর বয়সী বাবলু গুপ্তাকে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং চিকিৎসক সুধা শর্মাকে স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী করা হয়েছে।বাবলু গুপ্তা হান্ড্রেডস গ্রুপ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। এটি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে। অপরদিকে সুধা শর্মা মাতৃ ও শিশুস্বাস্থ্য নীতিতে নেতৃত্বের জন্য পরিচিত একজন চিকিৎসক ও লেখক।তারা দুজনই গত মাসে বিক্ষোভ চলাকালে তরুণদের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব রাম রাওয়াল বলেন, ‘কার্কি আরও দুইজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। তবে তরুণদের সংগঠনগুলোর সঙ্গে পরামর্শের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়ছে।’ এর আগে গত ৮ ও ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়, তা দ্রুতই ছড়িয়ে পড়ে নেপালে। দীর্ঘদিনের দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ তরুণদের এই আন্দোলন সহিংস রূপ নেয়। সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হন এবং সংসদ ভবন, আদালত ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ঘটে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার
আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার

দারিদ্র্য বিমোচন ও গৃহহীনদের পুনর্বাসনের অন্যতম প্রতিশ্রুতি ছিল আশ্রয়ণ প্রকল্প। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাস্তবচিত্র বলছে, এ প্রকল্প এখন গৃহহীনদের Read more

নড়াইলে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
নড়াইলে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

নড়াইলে পৃথক অভিযানে অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে অভিযুক্তদের লাখ টাকা জরিমানা এবং কারাদণ্ডের আদেশ Read more

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি
আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠী দিয়ে শুরু Read more

ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার
ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার

সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে মামলা দায়ের করেন Read more

ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক
ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক

ভারতের মুম্বাইয়ে বোমা হামলায় কাঁপিয়ে দেওয়ার হুমকি আসে দেশটির ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই হুমকির পর মুম্বাইকে নিরাপত্তার Read more

বরিশালে পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ ও মানববন্ধন
বরিশালে পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ ও মানববন্ধন

যৌথবাহিনীর সতর্ক উপস্থিতির মধ্যে বরিশালে ছয় দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন