ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত পরে জানাবে ইসি।আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রাক্-নির্বাচনী মূল্যায়ন মিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা। ছয় দিন পেরিয়ে গেলেও কেন তা প্রকাশ করা হয়নি জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটাও করা হয়েছে। কাল (সোমবার) ব্রিফ করে দিব।’নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে শেষ হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠপর্যায় থেকে কিছু বাড়তি তথ্য আসছে। এটা পর্যালোচনা চলছে। এই সপ্তাহের ভিতরে করে দিব।’জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে সচিব সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন, ‘প্রতীকের ব্যাপারটি আমরা পরে জানাব।’কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়ে ইসি সচিব বলেন, ‘তাঁরা নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এ ছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার, নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম Read more

মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর
মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী আবু বকর ছিদ্দিকী। Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্মিত উপাসনাস্থলের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে Read more

উখিয়ায় টানা বৃষ্টিতে জনজীবন স্থবির
উখিয়ায় টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

কক্সবাজার ও উখিয়ায় টানা চার দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চলগুলো। দুর্ভোগে পড়েছেন Read more

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ
লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ও Read more

শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা
শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন